
অনেক গর্জন আর ভোটারদের প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়েও জামনাত নিজের জন্মভূমিতে জামানত ধরে রাখতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মহাসচিব ড. মুহাম্মদ শাহজাহান।
এবারের নির্বাচনে চাঁদপুর-৪ আসনের ১১৮টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন মাত্র এক হাজার ৭৪টি। অথচ নির্বাচনে তার কর্মী ছিল দুই হাজারেরও বেশি।
জানা গেছে, ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ গঠিত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৬৯,১২৯ জন । পুরুষ ভোটার হচ্ছে ১,৯২,৭৬৮ জন। নারী ভোটার হচ্ছে ১,৭৬,৩৬১ জন। চাঁদপুর-৪ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১১৮টি। এসব কেন্দ্র পরিচালনায় বিএনএম মহাসচিব মুহাম্মদ শাহজাহানের কর্মী কাজ করে দুই হাজারের বেশি। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেক কারাবন্দি নেতাকর্মীকে জেল থেকে জামিনে ছাড়িয়ে নেন তিনি। ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েও মন জয়ের চেষ্টা করেন ভোটারদের। কিন্তু কোনও কাজ হয়নি। অবশেষে কেবল হারেননি, জামানতও খুইয়েছেন তিনি।
তবে নিজের অবস্থান টের পেয়ে নির্বাচনের একদিন আগে সংবাদ সম্মেলন করে কালোটাকা আর পেশিশক্তির ধুয়া তোলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে।
একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা মুহাম্মমদ শাহজাহান বিএনএম গঠন করে নিজ এলাকায় ফিরলেও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন পুরনো দলের সতীর্থ এবং এলাকার সাধারণ মানুষ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, জেলখানায় আটক যেসব নেতাকর্মীকে ভোটের জন্য মুক্ত করে এনেছেন, তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন।
চাঁদপুরের এ আসনে এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন মোট ৮ জন। এ আসন থেকে আওয়ামী লীগের সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের সঙ্গে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলেন ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া(ঈগল), জালাল আহমেদ (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), তৃণমূল বিএনপি’র মো. আব্দুল কাদের (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ড. মুহাম্মদ শাহজাহান (নোঙর), জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ (লাঙ্গল)।
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত