
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে দলীয় নেতাকর্মীদের এতিম করে শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি বলেন তারা আমাদের দমাতে চেয়েছিলো। এখন তারা নিজেরাই বিলীন হয়ে যাচ্ছে।
রোববার (০৮ সেপ্টেম্বর) বিকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সকল শক্তিকে অপব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় ৪১ সাল পর্যন্ত থাকতে সর্বোচ্চ চেষ্টা করেছিল।কিন্তু পারেননি।বাংলাদেশের ছাত্র সমাজ জীবনবাজি রেখে তার সেই পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়েছে।
জামায়াত নেতা বুলবুল আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে জনগণকে সেবা দাসে পরিণত করতে চেয়েছিল। জামায়াতে ইসলামি ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তারা ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে চেয়েছিল। কিন্তু এরপর তার উল্টোটা হয়ে আমাদের আন্দোলন আরও বেগবান হয়ে গিয়েছিল।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বাংলাদেশে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে তা কোনোভাবেই নস্যাৎ হতে দেবে না জামায়াত।এসময় যেকোনো মূল্য বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি এ নেতা।
এতে আরও বক্তব্য রাখেন দলটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া,ফেনী জেলা আমীর একেএম সামছুদ্দিন,সেক্রেটারি মুফতি আবদুল হান্নান,জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।
ফেনী শহর জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে জেলা প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিমের সঞ্চানায় উক্ত পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফেনী শহর সভাপতি শরিফুল ইসলাম, জেলা সভাপতি ইমাম হোসেন প্রমুখ।এসময় স্থানীয় বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন জামায়াতে ইসলামির নেতারা।
এর আগে জেলার পরশুরাম উপজেলার জিরো পয়েন্টে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এড.এ এস এম কামাল উদ্দিনসহ বক্তব্য শেষে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা জামায়াতের এসব নেতারা।
সন্ধ্যার পর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে পথসভা শেষে সেখানকার বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও স্থানীয় উপজেলা সদরের জিরো পয়েন্টে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. দেলোয়ার হোসাঈন,ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।এসময় সেখানকার বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তারা।এসব পথসভায় সভাপতিত্ব, সঞ্চালনা ও আরও বক্তব্য রাখেন দলটির স্থানীয় নেতারা।
এম পি
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত