
কলম্বিয়া চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। ইতোমধ্যেই আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আট দল। যেখানে জায়গা হয়নি আর্জেন্টিনার মেয়েদের। শেষ ষোলো থেকে ছিটকে গেছে তারা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-২০ নারী দলের কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ নারী দল। জার্মানির হয়ে জোড়া গোল করেন নাচতিগাল। একটি করে গোল করেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের।
এদিন ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যায় জার্মানি। সতীর্থের বাড়িয়ে দেয়া বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান জানজিন। ২৪তম মিনিটে হেড থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন নাচতিগাল।
এর দুই মিনিট পরেই ডি-বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় জালে জড়ান ব্যান্ডের। এদিন প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোল পান নাচতিগাল। ডি-বক্সের বাইরে থেকে নেয়া অসাধারণ ফ্রি-কিকে গোল করেন তিনি।
বিরতিতে যাওয়ার আগে আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান ল্যারের। বিরতি থেকে ফিরে গোল ব্যবধান আরও বাড়ান জার্মানির জিকাই। তাতে আর ম্যাচে ফেরা হয়নি আর্জেন্টাইনদের।
এই হারে চলতি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের আসর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলো আর্জেন্টিনা। এর আগে গ্রুপ পর্বে তৃতীয় হয়ে কোনো মতে শেষ ষোলোতে এসেছিল তারা।
বিএইচ
- ১নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব
- ২এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৩র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ৪আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৫কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৬বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৭কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ১০এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি





পাঠকের মতামত