
নানা অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিষদের সকল সদস্য।
শুক্রবার সকাল ১১টার দিকে জালালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বর সড়কে এ মানববন্ধনে স্থানীয়রাও অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর আলম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, আইয়ুব আলী, শিপ্রা রানী, বিএনপি নেতা শহিদুল সরকারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ দুর্নীতি ও হত্যা মামলার আসামী এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হওয়ার পরও চেয়ারম্যানের দায়িত্ব পালনের নামে লুটপাট করে যাচ্ছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জালালপুর ইউনিয়নের সাবেক সভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে।
বক্তারা আরও বলেন, হাজী সুলতান মাহমুদে বিরুদ্ধে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ সহ অপসারণের দাবিতে ইতোমধ্যে শাহজাদপুরের ইউএনও সহ সংশ্লিষ্ট দপ্তরে পরিষদের সকল ইউপি সদস্য সাক্ষরিত দরখাস্ত দেয়া হয়েছে। তারপরও কতিপয় প্রভাবশালীকে ম্যানেজ করে সুলতান মাহমুদ বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানান তারা।
এদিকে সকল অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, ষড়যন্ত্রমুলক ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। যার কোন সত্যতা নেই।
মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
টিআর
- ১পদ্মা সেতু-রেল সংযোগের সুফলও কাজে লাগছে না
- ২জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ
- ৩পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
- ৫হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৬যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৭বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৮সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৯রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ১০‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৭ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১০ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না





পাঠকের মতামত