
আগামী মাসে শিল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলন পেছানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সম্মেলনে নিয়মিত সদস্যদের পাশাপাশি আরও কয়েকটি দেশকে আমন্ত্রণের কথাও জানিয়েছেন তিনি।
শনিবার ফ্লোরিডার কেপ কার্নিভালে স্পেসএক্স-নাসার রকেট উড্ডয়ন দেখে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।
জি৭ সম্মেলন প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এটি পিছিয়ে দিচ্ছি। কারণ, মনে হয় না বর্তমান বিশ্বে যা ঘটছে, জি৭ হিসেবে তা ঠিকভাবে উপস্থাপন করতে পারবে।’
অংশগ্রহণকারী দেশের সংখ্যা বৃদ্ধির বিষয়ে তার মত, জি৭-এর বর্তমান ফরম্যাট পুরনো হয়ে গেছে।
যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অংশগ্রহণে ১৯৭৫ সাল থেকেই নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে জি৭ সম্মেলন। পরে এর সঙ্গে যোগ হয়েছে ইউরোপীয় ইউনিয়নও।
এবারের সম্মেলনে অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকেও অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
অবশ্য, জি৭ সম্মেলনে অতিথি দেশের অংশগ্রহণ এটাই প্রথম নয়। গত বছর ফ্রান্সে অনুষ্ঠিত সম্মেলনেও অস্ট্রেলিয়া, চিলি, মিসর, ভারত, ইরান, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও স্পেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ।
এদিকে, আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলন পিছিয়ে দেয়ার ঘোষণায় আশ্চর্য হয়েছেন অনেকেই। কারণ মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখাতে এ সম্মেলন আয়োজন নিয়ে বেশ আগ্রহী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান মহামারির মধ্যে সম্মেলনে যোগ দিতে অনীহা প্রকাশ করায় বিপাকে পড়েন তিনি।
কিছুদিন আগে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল করোনার মধ্যে সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণে সরাসরি না করে দিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যেকোনও ধরনের জনসমাবেশ ঝুঁকিপূর্ণ। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, মহামারি পরিস্থিতির উন্নতি হলে তবেই তিনি ক্যাম্প ডেভিডে যেতে রাজি। আল জাজিরা
- ১ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে যুবলীগকর্মী আটক
- ২চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৪রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫৯ জন গ্রেপ্তার
- ৫জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৬ভরিতে ২১৫৮ টাকা বাড়লো সোনার দাম
- ৭মতলবের অ্যামাচার বক্সার জিদান করছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- ৮সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং
- ৯ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- ১০নিউরোসায়েন্সে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৩চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৪ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৫চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৬সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৭সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৮যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ৯মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ১০কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন





পাঠকের মতামত