
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আশান উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে চুরির অপরাধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(৭জুন) ভোরে তাকে হত্যা করে কে বা কারা তার লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আশান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিতলে রতনপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী তাসলিমা খাতুন।
স্ত্রী তাসলিমা জানান, ঢাকার নবীনগর এলাকায় তার স্বামীর পান বিড়ির দোকান রয়েছে। কয়েকদিন আগে সে বাড়িতে আসে। গত রোববার আশান উদ্দীন বাড়ি থেকে বের হয়। গত সোমবার রাতে বাড়িতে ফেরার পর কিছু লোক তাকে ডেকে নিয়ে যায়। হরিণাকুন্ডু হাসপাতালের আরএমও আশরাফুল ইসলাম জানান, ভোরে একটি বাচ্চা ইজিবাইকে করে হাসপাতাল চত্তরে ওই ব্যক্তির লাশ ফেলে রখে চলে যায়। তার মাথা, মুখ, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
হরিণাকুন্ডু থানর ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার উপজেলার শিতলী গ্রাম থেকে একটি আলমসাধু চুরি হয়। গ্রামবাসী নিহতের নিজ গ্রাম থেকে আশান উদ্দীনকে ধরে এনে হরিণাকুন্ডুর কাঁপাশহাটিয়া গ্রামে হাজী আরশাদ আলী কলেজ এলাকায় নিয়ে আসে। সেখানে তারা তাকে মারধর করে। মারধরের ফলে তার মৃত্যু হলে লাশ মঙ্গলবার ভোরে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ফেলে রেখে যায়। নিহতের নামে আলমডাঙ্গা থানায় একটি চুরির মামলা আছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত