জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫ ৫:২৬ পিএম

ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজারে জামায়াতের গণসংযোগ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, জামায়াতের পক্ষ থেকে পরে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গণসংযোগ শেষে মাগরিবের নামাজের পর জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ছয়জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদ বলেন, যাদবপুর বাজারে গণসংযোগ শেষে নামাজে যাওয়ার সময় বিএনপি কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।

অন্যদিকে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমি ঢাকায় আছি। তবে যাদবপুরে আমাদের কয়েকজন কর্মীকে জামায়াতের লোকজন মারধর করেছে বলে শুনেছি। বিস্তারিত জানি না।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...