প্রকাশিত: মার্চ ২৬, ২০২২ ২:৩০ পিএম

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এই উপলক্ষে ২৬ মার্চ (শনিবার) সকাল সাড়ে ৬ টায় শহরের পৌর স্মৃতি সৌধ পার্কে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রেরণা একাত্তর চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মনিরা বেগম এর পর পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল থেকেই ২৬ মার্চ উপলক্ষে শহীদ স্মৃতি সৌধে জড়ো হতে থাকে মানুষ। এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা সহ নানা কর্মসুচীর আয়োজন করা হয়েছে।

 

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...