
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। বুধবার সকাল থেকে শহরের পৌর উদ্যানে জেলা বিএনপি’র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সহ-সভাপতি শাহীন আকন্দ, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ সাফি ইথেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এমএ বাতেন, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী প্রমুখ।
বক্তারা বলেন, আন্দোলনের সময় শেখ হাসিনা সরকার দেশের মেধাবী শিক্ষার্থীসহ দেশের সাধারণ জনতাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। এই সোনার বাংলায় হত্যাকারীদের কোন ঠাঁই হবে নাই। হত্যাকারীরা দেশে আসতে চাইলে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবো। এ সময় জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে
- ১ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ২সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
- ৩বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
- ৫কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৭দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
- ৮ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- ৯দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল পলিমার
- ১০নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৪মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৫যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৮জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৯‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ১০জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে





পাঠকের মতামত