
টানা প্রবল বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে নদীর পাড়ের আরও ছয়টি স্থানে নতুন করে বাঁধ ভেঙেছে। সবমিলিয়ে ২০টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে।
এর ফলে প্লাবিত হয়েছে অন্তত ৪০টি গ্রাম। টানা তিন দিন ধরে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ায় পরশুরাম ও ফুলগাজীর সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ তিন দিন ধরে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে নদীগুলোর পানি হঠাৎ বাড়তে থাকে। প্রথম ধাপে ১৪টি স্থানে বাঁধ ভেঙে যায়। বুধবার রাত পর্যন্ত নতুন করে আরও ছয়টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। ফলে পরশুরাম ও ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়।
এদিকে, বুধবার রাতে সদর উপজেলার মোটবী ও ফরহাদনগর ইউনিয়নের কিছু অংশ এবং ছাগলনাইয়া পৌর এলাকার দক্ষিণ সত্তর একাংশ, রেজু মিঞা, পাঠানগড়, মহামায়া ও মুহুরীগঞ্জ এলাকায় পানি ঢুকে পড়ে।
এ ছাড়া বুধবার রাতে ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার কিছু অংশেও নতুন করে পানি ঢুকে পড়ে। পাশাপাশি, মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় বঙ্গোপসাগরের জোয়ারের পানি ও বৃষ্টির পানি একত্র হয়ে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
পানিবন্দি মানুষজন অভিযোগ করেছেন, আগাম সতর্কতা ও বাঁধ রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই দুর্যোগটি ভয়াবহ রূপ নিয়েছে। অনেক এলাকাতেই এখনও ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পৌঁছায়নি অথবা চলছে ধীরগতিতে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীগুলোর পানি বর্তমানে কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পরিস্থিতি এখনও ঝুঁকিমুক্ত নয়। বিশেষ করে ভাঙনপ্রবণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত