প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১ ৩:৫৬ পিএম

বাজারে পেঁয়াজের দাম অস্থিতিশীল হওয়াতে সোমবার থেকে ট্রাকপ্রতি পেঁয়াজের বরাদ্দ বাড়াচ্ছে সংস্থাটি। এর আগে গত বুধবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ট্রাকে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি জানিয়েছে, সোমবার থেকে প্রতি ট্রাকে ৭০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেওয়া হবে। যা দু’দিন আগেও ৫০০ কেজির কম ছিল।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, পেঁয়াজের বাজার অস্থিতিশীল। এ সময় টিসিবির তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসেছে। তাই সোমবার থেকে বেশি করে বরাদ্দ দেওয়া হবে। পর্যায়ক্রমে আরও বরাদ্দ বাড়বে।

তিনি বলেন, আগামীকাল তুরস্ক থেকে ১ হাজার টন পেঁয়াজ আসছে। পর্যায়ক্রমে আগামী জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন লটে পেঁয়াজ এসে পৌঁছাবে।

এই বিক্রয় কার্যক্রম গত ৬ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে ট্রাকগুলো বের হবে না।

টাক্সসেলে সাশ্রয়ী মূল্যে চারটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার একশো টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দামে বিক্রি হবে। এছাড়া পেঁয়াজ বিক্রি হবে প্রতি কেজি ৩০ টাকা দরে। একজন ক্রেতা ২ কেজি করে তেল চিনি ডাল ও ৪ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।

শেয়ার

পাঠকের মতামত

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...