লেবাননে নিহত ৪২৯০
ট্রাম্পকে ‘পাশে থাকার’ আহ্বান জানালেন প্রেসিডেন্ট জোসেফ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেবাননের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। এদিকে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে লেবাননে এখন পর্যন্ত ৪ হাজার ২৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় এমন আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও লেবাননের সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীরভাবে সম্পর্কিত। মানবিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা এ সম্পর্ক ট্রাম্পের দৃঢ় সংকল্প এবং মধ্যপ্রাচ্য, বিশেষ করে লেবাননে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রচেষ্টার কারণে নতুন গতি পাচ্ছে।
প্রেসিডেন্ট জোসেফ বলেন, লেবাননের ন্যায্য ও বৈধ দাবির পাশাপাশি দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী ও জনগণের পাশে থাকুন যাতে আমরা যুদ্ধের অধ্যায় শেষ করে আশা, শান্তি ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করতে পারি।
গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করে লেবানন ও ইসরায়েল। এতে ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। প্রত্যাহার শুরু হবে দুটি পরীক্ষামূলক এলাকা থেকে যদিও এলাকাগুলো নাম বা অবস্থানগত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
চুক্তিতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে, এটি নির্ভর করবে লেবাননের সেনাবাহিনী খালি হওয়া এলাকাগুলোর পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ এবং বিশেষ করে হিজবুল্লাহসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের ওপর।
এর আগে, ২১ জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ ধরে রাখার অঙ্গীকার করেন। তবে, ১৮ জুন কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪ হাজার ২৯০ জনের বেশি নিহত হয়েছেন। এছাড়া ১২ হাজার ১৯০ জনেরও বেশি আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিএইচ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত