
বিভাগীয় নগরী রংপুরে ট্রেনের যাত্রী সংখ্যা বাড়লেও প্রতিনিয়ত কমছে ট্রেনের সংখ্যা। নগরী থেকে আগে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮টি ট্রেন চলাচল করলেও বর্তমানে কমে এর সংখ্যা দাড়িয়েছে ১০টিতে। ৮ বন্ধ ট্রেনের মধ্যে করোনার শুরুর পর ছয়টি এবং গত ২ মার্চ বন্ধ হয়েছে আরো দুটি ট্রেন।
রংপুর থেকে ঢাকাগামীরা দুটি আন্তঃনগর ট্রেনের বরাদ্দকৃত আসনের টিকিট সংগ্রহ করতে পারছেন না। ফলে প্রতিদিন অনেক যাত্রীকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। রংপুর রেলের কর্মকর্তারা জানান, আসন সংখ্যা সিমিত থাকায় যাত্রীদেও চাহিদা মতো টিকিট দিতে পারছেনা। রংপুর-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের পাশাপাশি অন্যান্য রুটেও ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন রংপুরের বিভিন্ন সামাজিক সংগঠন।
রংপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছয় মাসে টিকিট বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৩৯১ টাকা। এ সময় যাত্রী পরিবহন করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬১ জন।
জুলাই মাসে আয় হয়েছে ৮ লাখ ২৪ হাজার ৭৪১ টাকা এবং যাত্রী পরিবহন করা হয়েছে ২ হাজার ৫৩০ জন। আগস্টে আয় হয়েছে ৫৬ লাখ ৬৭ হাজার ৮৪০ টাকা এবং যাত্রী পরিবহন করা হয়েছে ২২ হাজার ৭২১ জন। সেপ্টেম্বর মাসে আয় হয়েছে ৭৫ লাখ ৫৭ হাজার ১২৫ টাকা এবং যাত্রী পরিবহন করা হয়েছে ৩৮ হাজার ২৭৬ জন। অক্টোবর মাসে আয় হয়েছে ৮৫ লাখ ১১ হাজার ৩০৪ টাকা এবং যাত্রী পরিবহন করা হয়েছে ৩৭ হাজার ৯৮৬ জন। নভেম্বর মাসে আয় হয়েছে ৮৪ লাখ ৩ হাজার ৮৭৫ টাকা এবং যাত্রী পরিবহন করা হয়েছে ৩৭ হাজার ৪৬৯ জন। ডিসেম্বর মাসে আয় হয়েছে ৮৭ লাখ ৬ হাজার ৫০৬ টাকা এবং যাত্রী পরিবহন করা হয়েছে ৪০ হাজার ৬৭৯ জন। দেশে করোনার শরুর পর ২০২০ সালের ২৪ মার্চ বন্ধ হওয়া ছয়টি ট্রেন হচ্ছে সেভেন আপ ও এইট ডাউন, ডেমু আপ ও ডাউন এবং রমনা লোকাল আপ ও ডাউন। চলতি বছরের ২ মার্চ বন্ধ হওয়া ট্রেন দুটি হচ্ছে কমিউটার ৬৩ ও ৬৪ ।
ঢাকাগামী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট বরাদ্দ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন রংপুরের যাত্রীরা। জরুরি কাজে রংপুর থেকে ঢাকা যেতে নির্দিষ্ট সময়ে অনলাইনে ও সশরীরে টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন যাত্রীরা। এই নিয়ে রেলের কর্মকর্তা ও কর্মচারীদেও সাথে টিকিট প্রত্যাশিদের ঝগড়া বিবাদ এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। টিকেট প্রত্যাশিদের অভিযোগ রংপুর রেল স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী টিকিট কালোবাজারিদের দিয়ে অধিক দামে টিকিট বিক্রি করে লাভোবান হচ্ছে।
টিকেট প্রত্যাশি সম্পা হোসেন জানান, রংপুরের জন্য যে টিকিট বরাদ্দ তা সত্যি দুঃখজনক। তিনি ঢাকাগামী ট্রেনের কোচ বাড়ানোর দাবি জানিয়ে বলেন বিভাগীয় নগরী হিসেবে রংপুরের আলাদা টিকেট বরাদ্দ থাকা দরকার কিন্ত তা নাই।
রংপুর রেলস্টেশনের প্রধান বুকিং সহকারী আশরাফুজ্জামান জানান, করোনার আগে ১৮টি ট্রেন চললেও বর্তমানে চলছে ১০টি। যাত্রীসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জুলাই থেকে ট্রেনগুলোয় আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ আছে। না হলে যাত্রী আরো বাড়ত।
তিনি বলেন, বিভিন্ন রুটে ট্রেনের যাত্রীদের ভিড় থাকলেও সবচেয়ে বেশি যাত্রী হচ্ছে ঢাকা রুটে। অথচ রংপুর এক্সপ্রেসে আসন বরাদ্দ আছে ২২৯টি ও কুড়িগ্রাম এক্সপ্রেসে বরাদ্দ ১৫৪টি। এর মধ্যে অর্ধেক টিকিট যাত্রীরা কাউন্টার থেকে ও অর্ধেক টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারেন, যা চাহিদার তুলনায় খুবই কম।
রংপুর রেলের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গগুলী জানান, যাত্রীসেবা বাড়ানোর জন্য রংপুর রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্ম বর্ধিতকরণ ও উঁচুকরণ, ২ ও ৩ নং প্লাটফর্মেও মাঝে আইল্যান্ড পুনরায় নির্মাণ, বিদ্যুতায়ন কাজ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে এক্সেস কন্ট্রোল নির্মাণের কাজ চলছে। এতে বৈধ যাত্রীদের সুবিধা হবে।
তিনি বলেন, করোনাকালে বন্ধ হওয়া ট্রেনগুলো ইঞ্জিন সংকট এবং লোকামাস্টারের অভাবে চালু করা যাচ্ছে না। রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রী বেড়েছে। এ বিশাল চাপ সামাল দিতে নতুন ট্রেন সংযোজন করা অথবা ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো দরকার বলে জানান তিনি।
- ১বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ২শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৩সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৪প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৫বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৬ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ৭সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৮রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৯দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ১০যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৩প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৫বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৬বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৯চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার





পাঠকের মতামত