
পুঁজিবাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির দুইজন মহাব্যবস্থাপক(জিএম) উপ ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি) হিসেবে পদোন্নতি পয়েছেন।
গত ৯ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়েছে। রূপালী ব্যাংকের দুই জিএম হলেন মো. ফয়েজ আলম এবং মো. হারুনুর রশিদ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের আরও ছয়জনকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের সবাইকে স্ব স্ব প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।
মহাব্যবস্থাপক থেকে উপ ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মো. নূর আলম সরকার, অগ্রণী ব্যাংকের আবুল বাশার ও শামিম উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের মো. ফয়েজ আলম ও হারুনুর রশীদ, সোনালী ব্যাংকের মো. আবু সাঈদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) পরিতোষ সরকার এবং জনতা ব্যাংকের মো. নুরুল ইসলাম মজুমদার। পদোন্নতির পর প্রত্যেককে নিজ ব্যাংকেই পদায়ন করা হয়েছে।
পদোন্নতির আদেশে বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩ ও সরকারের বিভিন্ন সময়ে জারি করা নীতিমালা বা প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।
এআরএস
- ১সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ২বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে লুটপাট, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা
- ৩ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা
- ৪হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বোর্ড সভা ২৩ জুলাই
- ৫ব্যাংক এশিয়ার বোর্ড সভা ২৩ জুলাই
- ৬এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৯একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসক
- ১০রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ
- ১আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ২কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু





পাঠকের মতামত