প্রকাশিত: জুলাই ১৭, ২০২০ ১:৪৮ পিএম

ডিজিটাল প্লাটফর্মে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রাথ‌মিক গণপ্রস্তা‌বের (আইপিও) লটারি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএসই‌সির ৭৩২তম নিয়মিত ক‌মিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞপ্তিতে উ‌ল্লেখ করা হয়, কোম্পানিটির আইপিওর লটারি ব্যুরো ফর রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি), বুয়েটের তদারকিতে সম্পন্ন করে যেকোনো একটি স্বীকৃত এবং সনদপ্রাপ্ত ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আবেদনকারীদের কাছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে।

আগামীতে সব আইপিওর ক্ষেত্রে সিডিবিএল’র তদারকিতে বুয়েটের বিআরটিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তৈরি লাইসেন্সড ডিজিটাল প্লাটফর্মে লটারি অনুষ্ঠিত হবে।

এর আগে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিওতে আবেদন সংগ্রহ করা হয় গত ১৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। এতে সাধারণ বিনিয়োগকারীদের ২ লাখ ৬১ হাজার ৫৮টি বিও থেকে আবেদন করা হয়েছে।  এক্ষেত্রে প্রায় ১৩৬ কোটি টাকার আবেদন করা হয়েছে। একইসময় কোম্পানিটির শেয়ার কেনার জন্য আইপিওতে ১১৫ যোগ্য বিনিয়োগকারীর ২২ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার আবেদন জমা পড়ে।

গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে।  প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।  উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

শেয়ার

পাঠকের মতামত

সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার

​জামালপুরের সরিষাবাড়ীতে এক সহজ-সরল নিরপরাধ কিশোরকে মারধর করে সামাজিক যোগাযোগমাধ্যমে চোর হিসেবে উপস্থাপন করে ভিডিও ...

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

স্বরাষ্ট্রমন্ত্রী সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি

সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজনৈতিক দলসহ সব শ্রেণি-পেশার ...

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা ...