
করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ডিজিটাল মাধ্যমে ব্যাংকিং সেবায় আগ্রহ বাড়ছে। গেল বছরের মার্চে সারাদেশে যখন লকডাউন ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে শারীরিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতায় ব্যাংকমুখো হতে পারেননি গ্রাহক।
গ্রাহকরা স্বশরীরে ব্যাংকে যেতে না পারলেও সেবা গ্রহণে ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন। এর প্রভাবে গেল বছরের চেয়ে তার আগের বছরের (২০১৯) তুলনায় কার্ডে লেনদেন বেড়েছে।
কার্ড ব্যবহার এর চেয়ে ঘরে বসেই প্রয়োজনীয় লেনদেন সেরেছেন গ্রাহকরা। যার প্রভাব গেল বছরের ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং এ লেনদেন ২০১৯ সালের তুলনায় ব্যাপক হারে বেড়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত ‘মান্থলী ইকোনোমিক ট্রেন্ডস’ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
ডিজিটাল ব্যাংকিং এর বিষয়ে বিভিন্ন ব্যাংকাররা জানান, করোনাভাইরাসের আগে থেকেই ডিজিটাল ব্যাংকিং এ অভ্যস্ত ছিল গ্রাহকরা। তবে করোনায় সেই অভ্যাসকে আরও গতি বাড়িয়ে দিয়েছে। গ্রাহকের এই অভ্যাস ধরে রাখতে ব্যাংকগুলো তাদের ডিজিটাল লেনদেন মাধ্যমগুলো আরো শক্তিশালী এবং এই ধরনের সেবা নিরবচ্ছিন্ন রাখতে গুরুত্ব দিচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাইম ব্যাংকের প্রধান কারিগরী কর্মকর্তা বলেন, করোনায় ডিজিটাল ব্যাংকিং এর আগ্রহ বাড়ছে তাই আরো কিছু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আসতে হবে। অনেক ব্যাংক কাজও শুরু করছে।
ব্যাংকগুলো এ খাতে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে বিনিয়োগ বাড়াচ্ছে। এক্ষেত্রে ব্যাংকের বোর্ডগুলোও ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি। ইন্টারনেট ব্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকের মোট গ্রাহকের তুলনায় ইন্টারনেট ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা নগন্য। তাদের সাবক্রিপশন বাড়াতে হবে।
গেল বছর করোনার প্রভাবে নতুন গ্রাহক বেড়েছে ঠিকই, তবে আগের গ্রাহকরাই লেনদেন বেশি করেছেন বলে তিনি মনে করেন। ডিজিটাল ব্যাংকিং এর অংশ হিসেবে ব্যাংকগুলো এখন ই-কেওয়াইসি (ব্যাংক একাউন্ট খুলতে ইলেট্রনিক ফর্ম) চালু করেছে। এর সাহায্যে গ্রাহক ব্যাংকে না এসে একাউন্ট খোলা যাচ্ছে।
ব্যাংকিংখাতের অভিজ্ঞ প্রযুক্তিবিদ মোস্তফা বলেন, ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহকের সুবিধা বাড়ালেও কার্ড বা চেকবইসহ অন্যান্য কাজে গ্রাহককে ব্যাংকে আসতেই হচ্ছে। এমন ব্যবস্থা করতে হবে যেন এসব কাজেও গ্রাহককে ব্যাংকে আসতে না হয়।
ব্যাংকের ডিজিটালাইসড হওয়ার প্রক্রিয়া হিসেবে ব্যাংকিং সংক্রান্ত গ্রাহকদের যে কোন ধরনের সমস্যা বা জিজ্ঞাসার কথা জানাতে ব্যাংকগুলো আর্টিফিসিয়াল ইনিটিলিজেন্স এর ব্যবহার শুরু করেছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ব্যাংকগুলো যেভাবে ডিজিটাল ট্রান্সফর্ম করছে তাতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে অর্ধেক গ্রাহক কোন কোন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ব্যাংকিং সেবা নিবেন।
মোবাইল ব্যাংকিং: গেল বছর ডিজিটাল ব্যাংকিং এ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। ২০১৯ সালের তুলনায় গেল বছর এই মাধ্যম ব্যবহার করে লেনদেন বেড়েছে ২৯ শতাংশ। বৃদ্ধির এই ধারা চলতি বছরেও অব্যাহত আছে। বৃহস্পতিবার (৪ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত ডাটা থেকে এ চিত্র দেখা যায়।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত