
শিডিউল খালি না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ১৫-১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষ বিশেষ এবং মাস্টার্স শেষ পর্ব ১৮-১৯ শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে হচ্ছে না। বুধবার (১০ নভেম্বর) বিকেলে সাত কলেজের অধ্যক্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
সেলিম উল্লাহ খোন্দকার বলেন, অনার্স ১৫-১৬ চতুর্থ বর্ষ অকৃতকার্য শিক্ষার্থীদের মানোন্নয়ন পরীক্ষা অনার্স ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে আগামী ১৭ ফেব্রুয়ারী থেকে নেওয়া হবে। ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং বর্তমানে চার-পাঁচটা পরীক্ষা চলমান। ডিসেম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব না। জানুয়ারিতে চতুর্থ বর্ষ বিশেষ ও ফেব্রুয়ারিতে চতুর্থ বর্ষ নিয়মিত পরীক্ষা নেওয়াও সম্ভব না। একমাসের বিরতিতে চতুর্থ বর্ষের দুইটা পরীক্ষা নেওয়ার কোন যৌক্তিকতা নেই। মানোন্নয়ন পরীক্ষার্থীদের ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফেব্রুয়ারিতেই নিয়মিত শিক্ষার্থীদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মাস্টার্স শেষ পর্ব ১৮-১৯ এর পরীক্ষাও ডিসেম্বরের মধ্যে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আটমাসের মধ্যে সেশন শেষ করতে চেয়েছিলাম। আমাদের পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও ছিল। শিডিউল খালি না থাকায় আপাতত ডিসেম্বরে পরীক্ষা নিতে পারতেছি না।
উল্লেখ্য, সাত কলেজের ১৫-১৬ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীরা বিশেষ পরীক্ষা নেওয়ার দাবিতে গতকাল (৯ নভেম্বর) নীলক্ষেত মোড় অবরোধ করেছিল। এরপর কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত