ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫ ৫:১৩ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৩৯ জন করে রোগী ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৫১ জন নারী। আর এ বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩০ হাজার ৫৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

এইচএসবিসির বিরুদ্ধে আইন লঙ্ঘন ও কর্মী বঞ্চনার অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবি

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের ফলে চাকরি হারানো ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা ব্যাংকটির বিরুদ্ধে শ্রম আইন ...

বিপিজিএ‍’র নতুন সভাপতি ইউনুছ, সম্পাদক সিফাত

বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৬–২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শাহজালাল ...

আইআইএসসি অ্যালামনাইদের পুনর্মিলনী ও সাবেক অধ্যক্ষ কেফায়েতুল্লাহর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (আইআইএসসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গার্লিক অ্যান্ড জিঞ্জারে অ্যালামনাই পুনর্মিলনী এবং ...