প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২১ ৪:৪৩ পিএম

দেশের আমদানি ও রফতানিভিত্তিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে সক্ষম হওয়ায় ঢাকা কাস্টম হাউসকে ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেয়া হবে। এনবিআরের দ্বিতীয় সচিব মো. শহিদুজ্জামান সরকার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের আমদানি–রফতানিভিত্তিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরিবিচ্ছিন্ন রাখতে ঢাকা কাস্টম হাউসের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন।

ট্রেড ফ্যাসিলেটেশনে কাস্টম হাউস, ঢাকার কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় রাজস্ব বোর্ড আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২১ উদযাপন উপলক্ষে কাস্টম হাউস ঢাকাকে ২০২১ সালের ‘ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...