নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ ১২:৩৮ পিএম

ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করবেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে একটি টকশোতে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন আসিফ মাহমুদ। সেই সাক্ষাৎকারে ঢাকা থেকে ভোট করার কথা বলেন তিনি। এখন ঢাকা-১০ আসনের ভোটার হলে এই আসন থেকে তার নির্বাচন করার বিষয়টি জোরালো হবে।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ নির্বাচনী আসনটি গঠিত৷ জামায়াতে ইসলামী এই আসনটি প্রার্থী ঘোষণা করলেও বিএনপি এখনও আসনটিতে প্রার্থী দেয়নি৷

শেয়ার

পাঠকের মতামত

বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাকে ...

বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...