
তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। নিজের গড়া ব্যান্ড ‘কুঁড়েঘর’সহ এরইমধ্যে নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিয়মিত। সবশেষ বন্যা কবলিত সিলেট-সুনামগঞ্জসহ আরও কিছু এলাকায় মানুষদের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসা কুড়ান এই তরুণ।
তাশরীফ এবার আসছেন নতুন পরিচয়ে। প্রথমবারের মতো বই লিখছেন তিনি। তার এই বইয়ের নাম ‘বাইশের বন্যা’। চলতি বছর বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষকে সাহায্য করতে গিয়ে নানা বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাশরীফ। সেখান থেকে ১০টা গল্প নিয়েই তার এই বই। লেখার কাজ এরইমধ্যে প্রায় ঘনিয়ে এনেছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) থেকে বইফেরীতে বইটির প্রি-অর্ডারও শুরু হয়েছে। অর্ডার লিংক:
প্রথম ১ হাজার বইতে থাকবে লেখকের অটোগ্রাফ। বইটি নিয়ে তাশরীফ বলেন, আমার মনে আছে বন্যার সময় অসংখ্য মানুষ কোন না কোনভাবে আমায় সাহস যুগিয়েছেন। কেউ টাকা পাঠিয়ে, কেউ পাশে থেকে কেউ বা দোয়া করে। আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই এই বইটার অংশীদার। বইটি আমি লিখেছি স্মরণকালের এই বন্যার কথা মানুষকে মনে করিয়ে দিতে। আমাদের পরবর্তী প্রজন্মও যেন এই বন্যার ভয়াবহতা সম্পর্কে জানতে পারে।
তার কথায়, এই বইয়ে কোন কাল্পনিক গল্প বা চরিত্র নেই, প্রতিটা ঘটনাই আমার চোখের সামনে ঘটে যাওয়া। কিছু ঘটনা আপনাদের জানিয়েছি আর বেশিরভাগই জানাইনি কারণ ঘটনাগুলোতে এতটাই ভয়াবহতা ছিল যে আপনারা অনেকেই হয়ত তখন দুশ্চিন্তায় পড়ে যেতেন আমাদেরকে নিয়ে। কতবার যে মৃত্যুর মুখোমুখি হয়েছি তা মনে পড়লে এখনও আমার মনের মধ্যে ভয় কাজ করে।
তাশরীফের ‘বাইশের বন্যা’ বইটি প্রকাশিত হবে আগামী ১০ জানুয়ারি। এরপর এটি পাওয়া যাবে একুশে বইমেলায়। প্রকাশনার দায়িত্বে আছে কিংবদন্তি পাবলিকেশন। ৯৬ পৃষ্ঠার বইটির বিক্রিত দাম রাখা হয়েছে ৩০০ টাকা। বই থেকে অর্জিত আয়ের একটা অংশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যয় করা হবে বলেও জানান এই তরুণ সংগীতশিল্পী।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৩১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৪খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৮তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৯জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত