
বিদায়ী সপ্তাহে সব সূচকে বড় উত্থান হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে তিন কার্যদিবস লেনদেন হওয়ায় আগের সপ্তাহ থেকে লেনদেন কিছুটা কমেছে। তবে গড় লেনদেন আগের সপ্তাহ থেকে বেড়েছে। আর উত্থান প্রবণতার কারণে সপ্তাহটিতে বিনিয়োগকারীরা প্রায় ১০ হাজার কোটি টাকা মূলধন ফিরে পেয়েছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৪ হাজার ৪০৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৯ হাজার ৯২১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ১৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৬৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১১৪ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ২৬৯ টাকা বা ১.৬১ শতাংশ কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭০ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৮ পয়েন্ট বা ২.৭৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে এক হাজার ৪৩৯ পয়েন্ট এবং দুই হাজার ৩৮৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৩টির বা ৭৫.০৬ শতাংশের, কমেছে ৮৩টির বা ২২.০১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১টির বা ২.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৪৭৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৫৯ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ২০৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২৫ কোটি ৪৪ লাখ ১১ হাজার ৭৩০ টাকা বা ১০ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫২ পয়েন্ট বা ২.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩২৩ পয়েন্ট বা ২.৮৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৬৭ পয়েন্ট বা ২.৬৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩৭ পয়েন্ট বা ২.৭৯ শতাংশ এবং সিএসআই ৪৪ পয়েন্ট বা ৩.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫১৩ পয়েন্ট, ১৪ হাজার ২৪ পয়েন্টে, এক হাজার ৩৮৮ পয়েন্টে এবং এক হাজর ২২২ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৯টির বা ৭৯.১২ শতাংশের দর বেড়েছে, ৫৯টির বা ১৭.৩৫ শতাংশের কমেছে এবং ১২টির বা ৩.৫৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ২সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি
- ৩আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত
- ৪জবিতে ছাত্রদলের হামলায় শিবির, ছাত্রশক্তিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী আহত
- ৫চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত
- ৮জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে, যদি দুর্নীতি-অন্যায় ফিরে আসে: জবি ট্রেজারার
- ৯বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি
- ১০দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল
- ৫রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৭কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৮গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৯বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে





পাঠকের মতামত