
সাইফুল ইসলাম কবির, বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন ভূমি অফিস লোকবল সংকটের কারণে তিন বছর তালাবদ্ধ রয়েছে। এর ফলে ভূমি সংশ্লিষ্ট কাজে দুর্ভোগে হাজারো ইউনিয়নবাসী ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।
জানা গেছে, রামপাল উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে সর্বাধিক জনসংখ্যা রয়েছে উজলকুড় ইউনিয়নে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এ ইউনিয়নে কোনো ভূমি অফিস নেই। এর ফলে এ ইউনিয়নের মানুষ ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গৌরম্ভা ভুমি অফিসে গিয়ে ভূমি সংক্রান্ত কাজ করছে। এতে আসা যাওয়ায় ভোগান্তির পাশাপাশি যাতায়াত ব্যয় বেশি হচ্ছে। তারপরও একদিনে অনেকে কাজ শেষ করতে পারে না। একাধিকবার আসা যাওয়া করতে হয়।
এ ইউনিয়নের মানুষ দীর্ঘদিনের এ সমস্যা নিরাসনে বিগত ২০২১-২০২২ অর্থ বছরে ফয়লাহাট বাজারের দক্ষিন প্রান্তে পুরাতন খাদ্য গুদামের পাশে একটি দৃষ্টিনন্দন ভুমি অফিস নির্মাণ করা হয়। নির্মাণের পর প্রায় তিন বছর অফিসটি তালাবদ্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকলেও এ অফিসটি চালুর ব্যাপারে উপজেলা প্রশাসনের কোনো ভূমিকা নেই। এর ফলে দুর্ভোগ পোহাচ্ছে উজলকুড় ইউনিয়নবাসী।
স্থানীয় লোকজনের দাবি, যতদিন অফিসটির কার্যক্রম পুর্ণাঙ্গভাবে চালু না হচ্ছে ততদিন সপ্তাহে অন্তত দুই দিন এ ইউনিয়নের ভূমি সেবা চালু রাখা হোক। তাহলে ভোগান্তি লাঘব হবে তাদের। মো. মনিরুজ্জামান নামের একজন ইউনিয়ন ভূমি কর্মকর্তা গৌরম্ভা ভূমি অফিসে নিয়মিত বসেন। তিনি গৌরম্ভা ইউনিয়নের পাশাপাশি উজলকুড় ইউনিয়নের ভূমি কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একই সাথে দুই ইউনিয়নের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হাঁপিয়ে উঠেছেন।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আফতাব আহমেদ জানান, লোকবলের অভাবে ওই ভূমি অফিসটি চালু করতে বিলম্ব হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে লোকবল নিয়োগ হলেই দ্রুত অফিসটি খুলে দেয়া হবে। আপাতত গৌরম্ভা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান গৌরম্ভার পাশাপাশি ওই ইউনিয়নের দায়িত্ব পালন করবেন।
এম জি
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত