
দেশের পুঁজিবাজারে ডিসেম্বরে হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলো জানুয়ারি থেকে সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (নয় মাসের) আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। বাজারে তালিকাভুক্ত ৩০ টি ব্যাংক। ব্যাংকগুলোর মধ্যে ২৯টি তাদের তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে। এর মধ্যে অধিকাংশ বা ১৮ টি ব্যাংকের আয় আগের বছরের চেয়ে বেড়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ব্যাংকগুলোর তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি আয় বেড়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের। কোম্পানির চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৫ পয়সা হয়েছে। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ৪৬২ শতাংশ।
আয় বাড়ার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড। কোম্পানির গত সেপ্টেম্বর শেষে তৃতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে ২২৫ শতাংশ।
আয় বাড়ার তালিকায় তৃতীয় অবস্থানে আছে ওয়ান ব্যাংক। কোম্পানির সমাপ্ত তৃতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৮৬ শতাংশ ।
এছাড়া যেসব ব্যাংকের আয় বেড়েছে সেগুলো হচ্ছে- এবি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, রূপালি ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
এদিকে, তৃতীয় যেসব ব্যাংকের আয় কমেছে ৯ ব্যাংকের, সেগুলো হচ্ছ- আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। তাছাড়া লোকসানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক।
- ১কুড়িগ্রামে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৪যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৮সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ৯উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ১০ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৫৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৬মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৭মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৮সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে





পাঠকের মতামত