
শীতকালীন সবজি ফুলকপি খেতে পছন্দ করেন ছোট-বড় সবাই। ফুলকপি ভাজি, পাকোড়া থেকে শুরু করে এর তরকারি কিংবা ডেজার্ট সব আইটেমই মজাদার। তবে ফুলকপি দিয়ে তরকারি রান্না করেই খেতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোলও খেতেও বেশ সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক কীভাবে রান্না করবেন এই পদ-

উপকরণ
১. ইলিশ মাছ ৩-৪ পিস
২. পেয়াঁজ কুচি ৩ টেবিল চামচ
৩. আদা ও জিরা বাটা
৪. লবণ স্বাদমতো
৫. হলুদ পরিমাণমতো
৬. টমেটো কুচি ২টি
৭. সরিষার তেল পরিমাণমতো
৮. কাঁচা মরিচ ৪-৫টি
৯. ধনেপাতা কুচি
১০. ফুলকপি একটি (বড় টুকরো করে কাটা)
১১. মরিচের গুঁড়া ২ চা চামচ
পদ্ধতি
প্রথমে ইলিশ মাছের পিসগুলো লবণ-হলুদ মাখিয়ে নিন। এরপর প্যান গরম করে মাছের টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন। তারপর সেই গরম তেলে ফুলকপি ও আলু হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর আবার প্যানে পেঁয়াজ কুচি ভেজে নিন। তারপর আদা ও জিরা বাটা দিয়ে দিন। মসলা থেকে তেল ছাড়লে স্বাদমতো লবণ দিয়ে অন্দাজমতো মরিচ ও হলুদ গুঁড়া দিয়ে দিন। তারপর টমেটো কুচি দিয়ে দিন। ভালো করে মসলা কষতে থাকুন। তারপর ভেজে তুলে রাখা ফুলকপি দিয়ে দিন। ভালো করে মসলার সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণমতো পানি দিয়ে। ১০-১৫ মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। ১৫ মিনিট পনেরো পর ঢাকনা খুলে মাছের টুকরো দিয়ে দিন। সবশেষে ধনেপাতা ও ফালি করে কাঁচা মরিচ ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই তরকারি।
- ১ক্লান্তি দূর করতে ওষুধ নয়, ভরসা হতে পারে ৭টি প্রাকৃতিক অভ্যাস
- ২চারিত্রিক স্খলন থেকে বাঁচতে যে দোয়া পড়তেন মহানবী (সা.)
- ৩দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ৪পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- ৫কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ৬জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৭মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ১০রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত