
সময়ের সঙ্গে ত্বকেরও বয়স বাড়তে থাকে। একটা বয়সের পর মুখ-গলার চামড়া ঝুলে যায়। তার সঙ্গে বলিরেখাও দেখা দেয়। এগুলো সাধারণত ত্বকের কোলাজেনের মাত্রা কমে গেলে এমনটা হয়। কোলাজেন এমন এক ধরনের প্রোটিন, যা ত্বকের বার্ধক্য প্রতিরোধ করতে এবং ত্বকের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। এ কারণে আগে থেকেই ত্বকের বার্ধক্য প্রতিরোধের উপর জোর দিতে হবে। ঝুলে যাওয়া চামড়া পুনরায় টানটান করে তোলা একদিনে সম্ভব নয়। কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে ত্বকের বার্ধক্য রোধ করা যায়। যেমন-
তেল: ঝুলে যাওয়া চামড়া টানটান করে তুলতে তেলের সাহায্য নিন। রাতে ঘুমনোর আগে মুখে তেল মালিশ করতে পারেন। আর্গান অয়েল, আমন্ড অয়েল ও অ্যাভোকাডো অয়েল ব্যবহার করতে পারেন। এসব তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে। রাতে তেল মালিশ করে শুয়ে পড়ুন। পরদিন সকালে হালকা গরম পানিমুখ ধুয়ে ফেলুন।
কলা: ২০১২ সালের এক গবেষণায় দেখা গেছে, কলার মধ্যে প্রাকৃতিক তেল, পটাশিয়াম ও ভিটামিন রয়েছে, যা বলিরেখা কমাতে এবং ত্বক টানটান করতে সাহায্য করে। এজন্য কলা চটকে নিন। এবার এই মিশ্রণটি মুখে মাখুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন।
শসা: শসা ত্বককে টানটান করতে এবং ময়েশ্চারাইজার করতে সাহায্য করে। শসা ব্লেন্ড করে রস বের করে নিন। এবার শসার রস ত্বকের উপর লাগান। ১৫-২০ মিনিট রাখার পর মুখ ধুয়ে নিন।
অ্যালোভেরা: অ্যালোভেরা ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। অ্যালোভেরার মধ্যে হাইলোরনিক অ্যাসিড রয়েছে, এটি কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে। অ্যালোভেরার তাজা পাতা থেকে জেল বের করে নিন। এবার এই অ্যালোভেরার জেল ত্বকে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর মুখ ধুয়ে নিন।
কফি: কফির মধ্যে থাকা ক্যাফেইন অক্সিডেটিভ চাপ কমিয়ে ত্বককে ক্ষয়ের হাত থেকে প্রতিরোধ করে। পাশাপাশি ইউভি রশ্মি ও ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। কফির গুঁড়োর মধ্যে নারকেল তেল মিশিয়ে ত্বকের উপর লাগান। হালকা হাতে ২-৩ মিনিট স্ক্রাব করুন। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।
মধু: মধু ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি ডিটক্সিফাই করতেও সাহায্য করে। নিয়মিত ত্বকের উপর মধু মাখলে এটি ত্বকের বার্ধক্যকে দূরে রাখুন। মুখের উপর মধু মেখে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এতেই ফিরবে ত্বকের হাল।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত