
মহামারি করোনাকালে লকডাউনে কৃষি কার্যক্রম বন্ধ থাকা ও মৌসুমে অতিমাত্রায় শীতের কারণে উৎপাদন না হওয়ায় দক্ষিণ আফ্রিকায় সবজি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে।
আলু উৎপাদনের জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকার লিম্পোপোতে অস্বাভাবিক শীতের কারণে ফসলের প্রথম অংশের ব্যাপক ক্ষতি হয়। ফলে আলুর দাম চার মাসে ১৪০ গুণ বৃদ্ধি পেয়েছে।
চলতি বছরের জুনের মাঝামাঝি থেকে আলুর দাম গত বছরের একই সময়ের তুলনায় গড়ে ৪৬ শতাংশ বৃদ্ধি পায়। চার মাসে প্রতিদশ কেজি আলুর ব্যাগের গড় বাজার মূল্য ৩৫ রেন্ড (স্থানীয় মুদ্রা) এর থেকে ৮৩ রেন্ডে পৌঁছায় যা এখন ১১০ রেন্ডে।
দক্ষিণ আফ্রিকা আলু শিল্প সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আন্ড্রে জুস্ট বলেছেন, জুনের মাঝামাঝি থেকে আলুর দাম গত বছরের একই সময়ের চেয়ে ৪৬ ভাগ বেশি ছিল। সম্প্রতি মূল্যবৃদ্ধি ২০১১ থেকে ২০১৬ সালের শুরুতে আলুর দাম বৃদ্ধি অতীত রেকর্ড ছাড়িয়ে যায়।
তিনি বলেন, তাপমাত্রা স্থিতিশীল না হওয়ার কারণে তুলনামূলকভাবে আলু উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আলু শিল্প সমিতির প্রধান জুস্ট বলেছেন, সরবরাহের সামান্য পরিবর্তন আলুর দামের বড় পরিবর্তন হতে পারে। একটি প্রাথমিক কৃষিপণ্য হিসেবে আলুর চাহিদা তুলনামূলকভাবে কম।
তিনি বলেন, মহামারির কারণে পারিবারিক উপার্জন হ্রাস পেয়েছে। চিপসের জন্য আলুর প্রধান উপভোগকারী- ফাস্টফুড আউটলেটগুলি লকডাউনের প্রথম দিকে বন্ধ থাকলেও এই সময়ে এসে সেগুলো পুনরায় খোলার কারণে আলুর চাহিদা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
দক্ষিণ আফ্রিকায় উৎপাদনের প্রায় ৮ শতাংশ আলু প্রতিবেশী দেশগুলিতে রফতানি করে আসছে।
এছাড়াও নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের মতো ইউরোপীয় উৎপাদনকারী ফ্রেঞ্চ ফ্রাই উপযোগী আলু আমদানি করে দেশটি।
জুস্ট বলেছেন, দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নির্দিষ্ট ইউরোপীয় উৎপাদকদের কাছ থেকে এই আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে। স্থানীয় কৃষকদের আগামী মাসগুলিতে পরিশ্রমী হতে হবে।
কোভিড-১৯ এর প্রভাবে ইউরোপীয় উৎপাদকরীরা তাদের নিজেদে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।
দক্ষিণ আফ্রিকা কৃষি বাজার বিশ্লেষক এএমটি সূত্র দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মিষ্টি আলুর দাম সাধারণ আলুর মতো একইরকম। আলুর দাম গত চার মাসে ১৪০ গুণ বৃদ্ধি পেয়েছে।
- ১প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ২শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৩সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ৪অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৫ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৬এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৭চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৮১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৯সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ১০কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত