প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪ ২:৫১ পিএম

দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন বাদে বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। এরপরই ভয়াবহ আগুন ধরে যায় সেটিতে। দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিলো জেজু এয়ারের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে; ১৮১ জনের মধ্যে দু’জনকে জীবিত বের করা হয়েছে।

পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলোযোগ তৈরি হয়ে এ দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...