
চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দর্শনা-আকন্দবাড়িয়া এবং রাংগিয়ার পোতা গ্রামের পৃথক দুটি সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।
এসময় তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা সড়ক দুটির বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন। উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, উন্নয়নাধীন সড়ক দুটির মধ্যে একটি সড়কের দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার এবং অপরটির দৈর্ঘ্য ৭৫০ মিটার। উভয় সড়কে পিচ ঢালাইসহ উন্নয়ন কাজে প্রাথমিকভাবে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, দর্শনা পৌর আমির মো. সাহিকুল আলম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। এতে স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
এনজে
- ১বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ২টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৩বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৪সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৫ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৬পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৭ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত