শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬ ৩:২৫ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৮৭ বারে ২ লাখ ৫৫ হাজার ১৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিআইএফসি’র শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫ বারে ২ লাখ ৩৭ হাজার ২৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা জিল বাংলা সুগারে শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২০৫ বারে ১ লাখ ৩২ হাজার ২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৪.৭৭ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৩.৯০ শতাংশ, জেনারেসন নেক্সটের ৩.৫৭ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৩.৫৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩.৪৭ শতাংশ, বিএসআরএম স্টিলের ৩.৩৬ শতাংশ এবং সি এন্ড এ টেক্সটাইলসের ৩.৩৩ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

লেনদেনের শীর্ষে টেকনো ড্রাগস

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস পিএলসি। ...

সূচকের পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...