প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০ ৪:২৭ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৭০ বারে ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৮৭ বারে ১৯ হাজার ৫৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি  টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ডের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। ফান্ডটি ১৮১ বারে ৭ লাখ ৭০ হাজার ৪১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল সার্ভিসেসের ৫ দশমিক ৯৫ শতাংশ, এপেক্স ফুডের ৪ দশমিক ৬৪ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৪ দশমিক ৬২ শতাংশ, ইফাদ অটোসের ৪ দশমিক ৫৮ শতাংশ, আমান ফিডের ৪ দশমিক ৪৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৪ দশমিক ১৬ শতাংশ ও মতিন স্পিনিংয়ের ৪ দশমিক ০৫ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার

পাঠকের মতামত

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...