
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজেদের মধ্যে দাঙ্গা-মারামারি না করার শর্তে উপজেলা প্রশাসনের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছে বনগ্রাম ও গোয়ালদী গ্রামবাসী। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল চারটার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হকের হাতে এ সকল দেশীয় অস্ত্র জমা দেন তারা। দেশীয় এসকল অস্ত্রের মধ্যে ছিলো, ১৮ টি ঢাল, ৯টি কাঁতরা, ২টি ঝুপি এবং ১ টি ভেলা।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, এসব অস্ত্র দিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে দাঙ্গা-মারামারি করে আসছিলেন উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম ও গোয়ালদি গ্রামবাসীরা। আর এতে অসংখ্য মানুষ আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ও ঘটেছে। এছাড়াও বিপুল সংখ্যক ঘরবাড়ি ভাংচুর, মামলা হামলায় আর্থিক ক্ষতির মুখে প্রতিনিয়ত পড়েছেন উভয় পক্ষই।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ-সভাপতি বেলায়েত হোসেন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক জানান, এই দুই গ্রামের মাতবরদের দ্বন্দ্বে ইতিপূর্বে বেশ কয়েকবার সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। সম্প্রতি বিবাদমান দুই পক্ষের লোকদের এক করার উদ্যোগ নেওয়া হয়। আর এতে সম্মতিও জানায় উভয় গ্রামের মানুষ। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, এলাকার শান্তি ফেরানোর প্রতিজ্ঞা ও দাঙ্গা নিরসনে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
- ১দুর্বৃত্তের কবল থেকে ব্যবসায়ীর গরু উদ্ধার করল ‘আজকের তারুণ্য’
- ২ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
- ৩সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ৪টয়লেটের ট্যাংকিতে মিলল স্কুলশিক্ষিকার লাশ; হত্যার অভিযোগ
- ৫লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
- ৭পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ৮সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ৯কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ১০এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৫পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত