
২০১৮ সালে রোনালদো যখন জুভেন্তাসে যোগ দেন অনেকেই ভেবেছিলেন ১১ বছরের চ্যাম্পিয়নস লিগ শিরোপা খরা এবার বুঝি কাটাতে চলেছে ইতালির ক্লাবটি। আক্রমণভাগে রোনালদো-দিবালার উপস্থিতি যেকোন দলের রক্ষণভাগেরই দুশ্চিন্তার কারণ। তবে দুইটি লিগ শিরোপা জয় করলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রয়ে গেছে অধরা। এদিকে সিআর সেভেনও হয়তো বুটজোড়া তুলে রাখার আগে আরও একবার উঁচিয়ে ধরতে চান চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
ইতোমধ্যেই ম্যানচেস্টারে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফেলেছেন রোনালদো। তার সাথে চুক্তির আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছে প্রিমিয়ার লিগের দলটি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দলটি জানায়, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সাথে ঘোষণা করছে রোনালদোর সাথে দুই বছরের চুক্তির কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।’
এর আগেই অবশ্য রোনালদোর বিদায় নিশ্চিত করেছে জুভেন্তাস। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা জানায়, ‘২০১৮ সালের ১০ই জুলাই বিশ্ব ফুটবলের দুই আইকন একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। অবশেষে রোনালদো এবং জুভেন্তাসের একসঙ্গে পথচলা শেষ হলো।’
জুভেন্তাসের হয়ে তিন মৌসুমে ১০০ এর বেশি গোল করা একমাত্র খেলোয়াড় রোনালদো। জুভেন্তাসের জার্সিতে ১৩৩ খেলায় ১০১ গোল তার।
জুভেন্তাস ছেড়ে ২৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। রোনালদোর পুনরায় ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ম্যান ইউ শিবিরও।
- ১অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ২শিকলবিহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তেই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী
- ৩দর পতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- ৪লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৫মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে
- ৭সূচকের পতনে বেড়েছে লেনদেন
- ৮কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৩যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ৬২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৭ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৮ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ৯কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ১০চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য





পাঠকের মতামত