
এমন অনেকে আছেন যারা বাড়তি স্বাদ ছাড়া দুধ পান করতে চান না। স্বাদ বাড়াতে চকলেট, বাদাম, মশলা বা ভেষজ মিশিয়ে দুধ পানের প্রথা চালু আছে।
কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো দুধের সঙ্গে খাওয়া উচিত নয়। যদি কেউ দুধ পান করতে পছন্দ করে তাহলে তাকে এই খাবারের তালিকার কথা অবশ্যই মাথায় রাখতে হবে।
মনে রাখতে হবে, শরীরের পুষ্টির জন্য দুধ খাওয়া জরুরি। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ দুধ খাওয়া অবশ্যই দরকার। তবে ভুল করে যদি দুধের সঙ্গে কিছু খাবার খেয়ে থাকেন তবে অনেক শারীরিক সমস্যা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক দুধের সঙ্গে কোন কোন খাবার খাওয়া যাবে না।
দুধ ও কলা
স্বাস্থ্য সচেতনতা রয়েছে, এমন মানুষের কাছে প্রিয় পানীয় দুধ আর কলার মিল্কশেক। কিন্তু এই দুই প্রোটিন সমৃদ্ধ খাবার একসঙ্গে খেলে পেট ফুলে যেতে পারে। দুধের সঙ্গে কলা হজম করা একটু কঠিন। তাই পরামর্শ দেওয়া হয় দুটো খাবার আলাদা করে খেতে।
দুধ ও মাছ
মাছ ও দুধ দুটোই প্রোটিন সমৃদ্ধ খাবার। এটিও একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। মাছ প্রাণিজ প্রোটিন হলেও দুধের সঙ্গে খেলে তা নষ্ট করে দিতে পারে শরীরের ভারসাম্য। কারণ কিছু মাছ রয়েছে, যেগুলো শরীর উষ্ণ করে দেয়। যা খেলে পেট ফোলা, অ্যালার্জি হতে পারে।
দুধ ও টক রসালো ফল
দুধের সঙ্গে টক জাতীয় ফল যেমন লেবু বা কমলালেবু খেতে বারণ করা হয়। এ জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে। এগুলো দুধের সঙ্গে মিশে অম্বল, বুক জ্বালা, পেট ব্যথা সৃষ্টি করতে পারে।
দুধ ও ফুটি
ফুটি বা মেলন জাতীয় ফলও দুধের সঙ্গে খাওয়া উচিত নয়। এই জাতীয় ফলে থাকে মূত্রবর্ধক উপাদান। এই ফল যদি দুধের সঙ্গে মিশ্রিত হয় তাহলে দুধে উপস্থিত ফ্যাট ও জোলাপ জাতীয় উপাদানের সঙ্গে মিশে সমস্যা তৈরি করতে পারে। এই দুটো খাবার একসঙ্গে খেলে অ্যালার্জি ও ডায়রিয়া হতে পারে।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত