প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩ ১১:২০ এএম

আওয়ামী লীগ আজ রোববার (৩০ জুলাই) দিনব্যাপী সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে। অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে এই সমাবেশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের শনিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আদালতের আদেশ প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছেন তারেক জিয়া। আদালতের আদেশ ছিল কোনোভাবেই তার বক্তব্য প্রচার করা যাবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি (তারেক জিয়া) লাশ ছাড়া কথা বলে না, টাকা ছাড়া কথা বলে না। বলছে—আন্দোলন কর, টাকার অভাব হবে না।’

কর্মসূচির বিষয়ে কাদের বলেন, ‘আগামীকাল সারা দেশে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ হবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার প্রতিটি থানায় প্রতিবাদ বিক্ষোভ করা হবে।’

নির্দলীয় সরকারের দাবিতে সরকার পতনের এক দফা আন্দোলনে নামা বিএনপি শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দিয়েছিল। এর পাল্টায় সেই স্থানগুলোতে যুবলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও অবস্থান নিয়ে ছিল। পাল্টাপাল্টি কর্মসূচিতে কেন্দ্র করে ধোলাইখাল ও মাতুয়াইলে সংঘর্ষ হয়। মাতুয়াইলে অন্তত তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। এদিন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন ওবায়দুল কাদের। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিকেলে ঢাকায় দলের দুই শাখা এবং সহযোগী সংগঠনগুলোর নেতাদের জরুরি বৈঠকে ডাকেন। এরপর সেখান থেকে প্রতিবাদ সমাবেশের ডাক এলো।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, ...

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই : নাহিদ ইসলাম

সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় ...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল (সোমবার) ঢাকা ...

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা জমির উদ্দিন সরকার একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ...