
স্বল্পমূল্যে দেশেই ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। শনিবার (১৩ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজের পরমাণু চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমাদের দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৫০ হাজার ক্যান্সারে আক্রান্ত রোগী দেখা যায়। কিন্তু ক্যানসার সেন্টারগুলোতে ৬০ হাজারের বেশি রোগী চিকিৎসাধীন নেই। দেশেই ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
তিনি আরও বলেন, অনেকে মনে করেন দেশের বাইরে গেলে ভালো চিকিৎসা হতো। সত্যিকার অর্থে এটিই একমাত্র সমাধান নয়। অনেকে তাঁদের একমাত্র সম্বল ভিটেমাটি বিক্রি করেও দেশের বাইরে চিকিৎসা করাতে যান। কিন্তু তাঁদেরও ফিরতে হয় খালি হাতে। তখন তাঁর পরিবারের পথে বসা ছাড়া কোনো উপায় থাকে না।
ক্যানসার চিকিৎসায় আমরা অনেক উন্নতি করেছি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সেন্টার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসাসেবা থেকে দেশের সাধারণ মানুষ যেন বঞ্চিত না হয় সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
পরে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস ইনমাস পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর শৌকত আকবর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য মজিবুর রহমান ও পরমাণু চিকিৎসা ইনস্টিটিউট কুষ্টিয়ার পরিচালক ডাক্তার সানি এনাম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এএন
- ১বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
- ২হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৩যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৪বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৫সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৬রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ৭‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৭এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৮ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৯ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১০সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান





পাঠকের মতামত