
তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলুন। তিনি বলেন, যেসব বিষয় গণভোটে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোতে না বলার কোন কারণ দেখি না। ভোট আপনার অধিকার। এই অধিকার প্রয়োগ করুন।
আজ ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গার মুরাদ সিকদারের বাড়ির উঠানে আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের জন্য আয়োজিত উঠানবৈঠকে উপদেষ্টা এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা উপস্থিত ভোটারদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বলেন, ১২ ফেব্রুয়ারি দুইটা ভোট দিতে হবে। একটাতে আপনার এলাকার যোগ্য সংসদ সদস্য নির্বাচন করবেন। মনে রাখবেন, ভোট শুধু অধিকার নয়, ভোট মানে দায়িত্বও। আর এবারের গণভোট মানে দেশের পদ্ধতি বদলের সুযোগ। শুধু ব্যক্তি বদলালে দেশ বদলায় না। পদ্ধতি বদলাতে হবে যাতে যে কেউ ক্ষমতায় আসুক, সে যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এমন নেতা নির্বাচন করতে হবে, ভোটে জেতার পর সে যাতে আপনাকে ভুলে না যায়।
উপদেষ্টা গণভোটের প্রস্তাবের বিষয়গুলো উপস্থিত এলাকাবাসীকে বুঝিয়ে বলেন; তিনি বোঝান ক্ষমতার ভারসাম্য রক্ষা, জনগণের ক্ষমতা বাড়াতে, সংসদের নারী নেতৃত্ব বাড়াতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে, চাটুকারিতা কমাতে, হ্যাঁ ভোট দিতে হবে। উপদেষ্টা আরো বলেন, আমরা আগেও স্বৈরাচার হটিয়েছিলাম কিন্তু কাজ হয়নি, গণতন্ত্র মুক্তি পায়নি। কারণ পদ্ধতি না বদলালে ব্যক্তি বদলে লাভ নেই। তাই পরিবর্তনের পক্ষে হ্যাঁ বলুন। পরে উপদেষ্টা প্রাণবন্ত পরিবেশে নির্বাচন ও গণভোট বিষয়ে উপস্থিত এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উঠান বৈঠকে উপস্থিত লামিয়া মোর্শেদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে। না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তন এবং সংস্কার আসবে না। এসময় তিনি ভোটের দিন সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, এবারের গণভোটের বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আমরা এসেছি; যাতে কোন অস্পষ্টতা না থাকে। কীভাবে ভোট দিবেন সেটাও বোঝানো হচ্ছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালাচ্ছি। ভোটের দিন আপনারা উৎসব মুখর পরিবেশে সকাল সকাল ভোট দিতে যাবেন।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্ম সচিব মাহফুজা আখতার, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তারা।
জেলা তথ্য অফিস ফরিদপুর আয়োজিত উঠানবৈঠকে বিভিন্ন বয়সী কয়েকশো নারী-পুরুষসহ উপস্থিত ছিলেন।
- ১জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ২নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৩পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৪শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৫এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
- ৮মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত