
দেশের বাহিরে আইসিটি খাতে বাংলাদেশের ভাবমূর্তি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বেসিস আয়োজিত ‘জাপান ডে’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশ বিগত বছরগুলোতে বিদেশি বিনিয়োগের কথা বলে আসলেও কাঙ্ক্ষিত ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে পারেনি।
রাষ্ট্রদূত বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সমর্থন দিবে জাপান। এতদিন বাংলাদেশের আইসিটি কার্যক্রমকে জাপানি ব্যবসায়ীরা ভালোভাবে না দেখলেও, আগামী দিনে বাংলাদেশ ভালো করবে।
এদিকে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা এবং জেটরো জানিয়েছে, শিগগিরই অর্ধদক্ষ পর্যায়ের ১ হাজার আইসিটি সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।
এছাড়া প্রতিবছর বাংলাদেশে যেসব আইটি কেন্দ্রিক স্টার্ট আপ ও ফাইনটেক কোম্পানি বাজারে আসছে তাদেরকেও সাহায্য করার আগ্রহের কথা জানিয়েছে জাইকা এবং জেটরো।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত