প্রকাশিত: এপ্রিল ২, ২০২২ ১০:২২ এএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘স্বল্পস্থায়ী জলবায়ু দূষণকারী হ্রাসের মাধ্যমে বায়ুর গুণমান উন্নত করতে এবং স্বল্পমেয়াদি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ বাংলাদেশের স্বল্পস্থায়ী জলবায়ু দূষণকারী হ্রাসের জন্য জাতীয় কর্মপরিকল্পনায় ১১টি অগ্রাধিকারমূলক প্রশমন ব্যবস্থা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে পাঁচটি লক্ষ্যমাত্রা প্রধান মিথেন নির্গমন উৎস।’

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের দশম বার্ষিকীর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি, ঘানার পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনমন্ত্রী ড. কোয়াকু আফ্রি, ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশনের অংশীদার মন্ত্রী ও প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা রাখছে বাংলাদেশ। বাংলাদেশ উচ্চাভিলাষী প্রশমন লক্ষ্যমাত্রাসহ নিঃশর্ত এবং শর্তসাপেক্ষ উভয় লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে হালনাগাদ জলবায়ু প্রশমন পরিকল্পনা জমা দিয়েছে। বাংলাদেশের স্বল্পস্থায়ী জলবায়ু দূষণকারী কমানোর জাতীয় কর্মপরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে ২০৪০ সাল নাগাদ ১৬ হাজার ৩০০ অকাল মৃত্যুরোধ করবে। কালো কার্বন নিঃসরণ ৭২ শতাংশ এবং মিথেন নিঃসরণ ৩৭ শতাংশ কমানো সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, জাতীয় এ পরিকল্পনা পূর্ণ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা একটি পূর্বশর্ত। স্বল্পস্থায়ী জলবায়ু দূষণকারী হ্রাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা স্বল্পস্থায়ী জলবায়ু দূষণকারী হ্রাসের ওপর ব্যাপক পদক্ষেপের মাধ্যমে বিশ্ব উষ্ণায়নের সম্ভাবনা দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমাতে পারি।

শেয়ার

পাঠকের মতামত

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...