
পর্যটকদের জন্য বাংলাদেশে এখন পর্যন্ত ট্যুরিস্ট সিম বা ট্রাভেল সিম নেই। বিভিন্ন প্রয়োজনে আসা বিদেশী কিংবা পর্যটকদের জন্য নেই আলাদা ব্র্যান্ডিংও। দেশে অপারেটরগুলো সাধারণ যেসব সিম বিক্রি করে থাকে প্রয়োজন হলে সেখান হতে বিদেশীরা তাদের পাসপোর্টের বিপরীতে সিম নেন। তবে এবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্যুরিস্ট সিম। ইতোমধ্যে বিটিআরসি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় নীতি-নির্দেশনাও তৈরি করেছে।
বিশ্বের অনেক দেশের এয়ারপোর্টেই বিদেশীদের জন্য ওই দেশের অপারেটরগুলো নানা অফার- প্যাকেজের ট্যুরিস্ট বা ট্রাভেল সিম দিয়ে থাকে। যা মেলে দেশগুলোর সবখানেই। প্রতিবেশী দেশ ভারত কিংবা মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে মোবাইল অপারেটরগুলোর ট্যুরিস্ট সিমের হরেক ব্র্র্যান্ডিং দেখা যায়। বিদেশীরা যার যার পছন্দ অনুযায়ী তাদের পাসপোর্টের বিপরীতে সেসব সিম কেনেন এবং এই সিম বেশ জনপ্রিয়ও।
বেশিরভাগ বিদেশী নাগরিক ও পর্যটকরা সাধারণত অল্প সময়ের জন্য ভ্রমন করেন বা দেশে আসেন। এরপর তারা চলে গেলে তাদের পাসপোর্টের বিপরীতে নিবন্ধিত সিমটি অব্যবহৃত থেকে যায় এবং সেখান হতে কোনো রাজস্বও আসে না।নিয়ম অনুযায়ী একবার নিবন্ধিত সিম অব্যবহৃত হওয়ার পর ৫৪০ দিনের আগে পুনরায় নতুন করে অন্য কারও নামে নিবন্ধন করা যায় না। ফলে মোবাইল স্টেশন ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডিরেক্টরি নাম্বার বা এমএসআইএসডিএন এর মতো সীমিত রিসোর্সের অপচয় হয়।
বাংলাদেশী নাগরিক ও বিদেশী নাগরিক বা আগত পর্যটকদের চাহিদা স্বাভাবিকভাবেই ভিন্ন। সেখানে বিদেশীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কোনা সেবা না থাকায় তারা বাংলাদেশী সিম কিনতে আগ্রহী হন না। বিদেশীরা সিম নিয়ে স্বল্প সময় ব্যবহার করে তা রেখে ফিরে গেলে ওই সিম ভিসার মেয়াদ বা সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত সচল থাকে। এসময় সিমটি বেহাত হয়ে অসাধু চক্রের হাতে গেলে অপরাধ সম্ভাবনা থাকে।
গত এক বছরে বিদেশী পাসপোর্টের বিপরীতে মাত্র ৩১ হাজার ৩৫৪টি সিম নিবন্ধিত হয়েছে। অথচ বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে, শুধু ২০১৯ সালেই বাংলাদেশে ৩ লাখ বিদেশী নাগরিক এসেছেন। সে হিসেবে স্বাভাবিক সময়ে বছরে যে বিপুল সংখ্যক বিদেশী আসেন এবং তারা যে বাংলাদেশী সিম কিনতে আগ্রহী হন না তা ধারণা করা যায়।
যেসব শর্তে ট্যুরিস্ট সিম চালু হচ্ছে: ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট নম্বর ব্লকের হবে। এই ব্লকের বাইরে অপরারেটররা ট্যুরিস্ট সিম বরাদ্দ দিতে পারবে না।ট্যুরিস্ট সিম হবে ৭, ১৫ এবং ৩০ দিন মেয়াদে । আর নিবন্ধনকৃত ওই সিম ৩০ দিন পর অনিবন্ধিত হয়ে যাবে। ট্যুরিস্ট সিমের পরে যদি কোনো বিদেশীর দীর্ঘমেয়াদে সিম প্রয়োজন হয় তাহলে বিডার ওয়ার্ক পারমিটের বিপরেতে নিয়মিত নতুন সিম নিতে পারবেন। এখানে তার ব্যবহৃত ট্যুরিস্ট সিমের কোনো রূপান্তর করা যাবে না এবং দীর্ঘমেয়াদে ট্যুরিস্ট সিমের কোনো নম্বর নিতে পারবেন না।অপারেটররা বিদেশী বা পর্যটকের চাহিদার প্রেক্ষিত্রে ভিন্ন অফার-প্যাকেজ দিতে পারবেন। তবে দেশে-বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস এবং কম্বো প্যাকেজ ছাড়া আর কোনও প্যাকেজ অফার করা যাবে না।এই সিমের জন্য করা প্যাকেজ-অফারে বিটিআরসির পূর্বানুমতি লাগবে। আর প্যাকেজগুলো অপারেটরের নিয়মিত প্যাকেজের মধ্যে পড়বে না।সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্মে এ সিম আলাদাভাবে চিহ্নিত করা হবে।একটি পাসপোর্টে সর্বোচ্চ দুটি সিম নিবন্ধন করা যাবে। থাকবে ই-সিম সুবিধাও।এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট বা নৌবন্দরসহ দেশের সব পোর্ট অব এট্রিতে বিটিআরসি অনুমোদিত অপারেটরগুলোর রিটেইলাররা এবং দেশের কাস্টমার কেয়ারগুলোতে ট্যুরিস্ট সিম নিবন্ধন করা যাবে।
- ১ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ২বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৩দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৪কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ৫কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৬ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
- ৭চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা
- ৮দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৯বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ১০দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ১০ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার





পাঠকের মতামত