
দেশে ফিরেছে ফুটসাল জয়ী নারী ফুটবল দল। সোয়া ৬টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
ব্যাংককে সাফ নারী ফুটসালের এবারের আসরটি প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল। প্রথম আসরে বাজিমাত করে বাংলাদেশ। লিগ পদ্ধতির টুর্নামেন্টে ভুটান বাদে বাকি ৫ প্রতিপক্ষকেই হারের স্বাদ দেয় সাবিনা খাতুন-কৃষ্ণারা। ভুটানের সঙ্গে ড্র করে ৩-৩ গোলে।
৪ জয় ও এক ড্র নিয়ে আসরের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। ২৫ জানুয়ারির ওই ম্যাচে মালদ্বীপকে তারা উড়িয়ে দেয় ১৪-২ গোলে। চ্যাম্পিয়ন হওয়া দলটি ৬ ম্যাচে অর্জন করে ১৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ভারতের ৬ ম্যাচে পয়েন্ট ১২।
ঐতিহাসিক এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে নারীদের দেশে ফেরাকে ঘিরে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চ্যাম্পিয়নের গৌরব নিয়ে দেশে ফেরা ফুটসাল দলকে খোলা বাসে উঠিয়ে ঘোরানো হবে।
বাফুফে জানিয়েছে, খেলোয়াড়দের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিল এম্ফি থিয়েটারে নিয়ে যাওয়া হবে। সেখানে চ্যাম্পিয়ন দলের সাফল্য উদ্যাপন উপলক্ষ্যে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে।
বিএইচ
- ১বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ২টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৩বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৪সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৫ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৬পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৭ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত