
আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম। মঙ্গলবারও (৩০ এপ্রিল) নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমেছে। সেই সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও হ্রাস পাচ্ছে স্বর্ণের মূল্য। এদিনও স্থানীয় মার্কেটে দামি ধাতুটির দাম নিম্নমুখী হয়েছে। এ নিয়ে টানা সপ্তম দফা স্বর্ণের দরপতন ঘটলো। নেপেথ্যে রয়েছে একাধিক কারণ।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২৩১২ ডলার ১৭ সেন্টে। চলতি মাসের শুরুতে যা ছিল ২৪৩১ ডলার ২৯ সেন্ট। বিশ্ব ইতিহাসে তা ছিল সর্বকালের সর্বোচ্চ। সেই থেকে এখন পর্যন্ত বিশ্ববাজারে মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে ১১৯ ডলার।
বিদায়ী মার্চে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। ফলে আগামী মাসগুলোতে সুদের হার চড়া রাখতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় মার্কিন মুদ্রা ডলারের মান বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ইউএস ট্রেজারি ইল্ড ঊধ্র্বগামী হয়েছে। ফলে বুলিয়ন বাজারে ভাটা পড়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে। ফিলিস্তিন, ইসরায়েল ও ইরান নীরব রয়েছে। বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। স্বর্ণের দর হারানোর নেপথ্য কারণ এই দুটিও।
একই দিনে দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। এই দফায় প্রতি ভরিতে কমানো হয়েছে ৪২০ টাকা। এখন ভালো মানের তথা ২২ ক্যারেটের দর ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। সবমিলিয়ে টানা ৭ ধাপে স্থানীয় মার্কেটে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে ৮ হাজার ৩৮৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে তেজাবী (খাঁটি) স্বর্ণের দাম কমেছে। তাছাড়া বিশ্ববাজারে নিয়মিত বিরতিতে দুঃসময়ের বন্ধু ধাতুটির দর হ্রাস পাচ্ছে। সার্বিক বিবেচনায় স্থানীয় মার্কেটে স্বর্ণের মূল্য কমানো হয়েছে।
- ১সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ২ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে: ইউনিডেক্সের অ্যাম্বাসেডর
- ৩বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে লুটপাট, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা
- ৪ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা
- ৫হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বোর্ড সভা ২৩ জুলাই
- ৬ব্যাংক এশিয়ার বোর্ড সভা ২৩ জুলাই
- ৭এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৮প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৯সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ১০একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসক
- ১আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ২কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু





পাঠকের মতামত