
তীব্র কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত আড়াইটার দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
পরে শুক্রবার সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসায় ফেরি চলাচল শুরু হলে আবারও কুয়াশার কারণে বন্ধ হয়ে যায়। সবশেষ সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া প্রান্তে তৈরি হয়নি যানবাহনের কোনো সিরিয়াল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় তা কমে গেছে। তবে তীব্র শীতে নদী পারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৭টা থেকে এরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। যানবাহনের চাপ কম থাকায় দৌলতদিয়ায় কোনো সিরিয়াল তৈরি হয় নাই।
এনজে
- ১ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩সূচকের পতনে চলছে লেনদেন
- ৪ব্রিটিশ আমেরিকান টোবাকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সিঙ্গার বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে
- ৯হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২২ আগস্ট
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর





পাঠকের মতামত