

- ১০ মাসে ঘাটতি ২২.২১ বিলিয়ন ডলার
- এক মাসে ঘাটতি বেড়েছে ৩.০৪ বিলিয়ন ডলার
- এক মাসে চলতি হিসাবে ঘাটতি বেড়েছে ৪৮ কোটি ডলার
- আর্থিক হিসাবে উদ্বৃত্ত ৪৪৭ কোটি ডলার
মার্কিন-ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দেখা দিয়েছিল জ্বালানি সংকট। এর প্রভাব পড়েছে পণ্য আমদানিতে। এ কারণে বেড়েছে আমদানি খরচ। এর সাথে বেড়েছে পণ্য আমদানিও। সেই অনুযায়ী বাড়ছে না পণ্য রপ্তানি। ফলে ধারাবাহিক বাড়ছে দেশের বাণিজ্য ঘাটতি। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩ দশমিক ৪ বিলিয়ন বা ৩০৪ কোটি ডলার। আর এর আগের মাস মার্চে বাণিজ্য ঘাটতি বেড়েছিল ২ দশমিক ২৫ বিলিয়ন বা ২২৫ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছিল ৩ দশমিক ১৩ বিলিয়ন বা ৩১৩ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত ব্যালেন্স অব পেমেন্ট-এর (বিওপি) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুয়ায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশের বাণিজ্য ঘাটতি ছিল ১ হাজার ৯১৭ কোটি ৩ লাখ ডলার। আর অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ২২১ কোটি ডলার। সেই হিসাবে এক মাসে (এপ্রিল) দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩০৪ কোটি বা ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছিল ৩ হাজার ৬০১ কোটি ৬ লাখ ডলারের। আর অর্থবছরের একই সময়ে আমদানি ব্যয় হয়েছে ৫ হাজার ৮২২ কোটি ৫ লাখ ডলারের। এই সময়ে রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হয়েছে ২ হাজার ২২০ কোটি ৯ লাখ ডলার।
চলতি হিসাবে ঘাটতি বেড়েছে
এদিকে, বাণিজ্য ঘাটতি বাড়ার পাশাপাশি দেশের চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট) ঘাটতিও বেড়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) চলতি হিসাবে ঘাটতি ছিল ৫৮ কোটি ৬ লাখ ডলার। আর অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিলে) চলতি হিসাবে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ কোটি ৩ লাখ ডলার। সেই হিসাবে এক মাসে চলতি হিসাবে ঘাটতি বেড়েছে ৪৮ কোটি ৭ লাখ ডলার।
চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট হলো একটি দেশের ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) অন্যতম প্রধান উপাদান। পণ্য ও সেবার নিট বাণিজ্য, বিদেশ থেকে আসা আয় ও রেমিট্যান্সের মতো চলতি হস্তান্তর এর অন্তর্ভুক্ত।
আর্থিক হিসাবে উদ্বৃত্ত বেড়েছে
২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশের আর্থিক হিসাবে উদ্ধৃত্ত ছিল ৩৫৫ কোটি ৩ লাখ ডলার। আর অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিলে) দেশের আর্থিক হিসাবে উদ্ধৃত্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৪৭ কোটি লাখ ডলার।
ট্রেড ক্রেডিটে উদ্ধৃত্ত বেড়েছে
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ট্রেড ক্রেডিটে ৩২২ কোটি ৭ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল। আর অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ট্রেড ক্রেডিটে উদ্ধৃত্ত দাড়িয়েছে ৩৫৭ কোটি ১ লাখ ডলার।
ট্রেড ক্রেডিট হচ্ছে পণ্য বা পরিষেবা যা এখনই গ্রহণ করা হলেও মূল্য পরে পরিশোধ করা হয়। একে ব্যালান্স অভ পেমেন্টের (বিওপি) স্বল্পমেয়াদি মূলধন প্রবাহ হিসেবে গণ্য করা হয়। কারণ এটি সরাসরি পণ্য আমদানির সঙ্গে অর্থায়নের সম্পর্ক স্থাপন করে।
সার্বিক ভারসাম্যে উন্নতি
আলোচ্য সময়ে দেশের সার্বিক লেনদেনের ভারসাম্যেও উন্নতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে দেশের সার্বিক লেনদেনের ভারসাম্যে ৩৬৭ কোটি ২ লাখ ডলার উদ্বৃত্ত ছিল। আর অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) দেশের সার্বিক লেনদেনের ভারসাম্যে উদ্ধৃত্ত দাড়িয়েছে ৩৭৪ কোটি ১ লাখ ডলার
এ বিষয়ে কথা বললে অর্থনীতি গবেষক হেলাল আহমেদ খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, দেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমদানি নির্ভরতা বেড়ে যাওয়া। সাধারনত উৎপাদন ও বিনিয়োগ বাড়লে আমদানিও দ্রুত বৃদ্ধি পায়। বাংলাদেশের ক্ষেত্রে জ্বালানি তেল, এলএনজি, শিল্প-কারখানার কাঁচামাল ও ক্যাপিটাল মেশিনারি আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাণিজ্য ঘাটতিও বৃদ্ধি পায়।
তিনি বলেন, এছাড়া সামপ্রতিক বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট বিশেষত আমেরিকা-ইরান-ইসরাইল যুদ্ধ, জ্বালানি আমদানি উচ্চ ব্যয়, সীমিত উৎপাদন, রপ্তানির সীমাবদ্ধতা এ ঘাটতি আরো ত্বরান্বিত করেছে ফলে সঙ্কট আরো তীব্র হচ্ছে। এর প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবে, টাকার মান দুর্বল হবে, মূল্যস্ফীতি আরো বেড়ে যেতে পারে, ব্যাংকিং ও আমদানি ব্যবস্থায় চাপ পড়তে পারে। তাই বাণিজ্য ঘাটতি প্রশমনে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঘাটতির পরিমাণ ক্রমাগতভাবে বাড়তে থাকা অবশ্যই গুরুত্বসহকারে পর্যালোচনা করতে হবে। এর পাশাপাশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার খোঁজা, জ্বালানি আমদানি নির্ভরতা কমানো এবং উৎপাদন বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে হবে।
এএ
- ১ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ২হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৩ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৪কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৫জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার
- ৭নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯দর পতনের শীর্ষে বেক্সিমকো
- ১০সার্ককে কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত





পাঠকের মতামত