
ভারতে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট হবে আগামী ১ জুন। আর ফলাফল ঘোষণা হবে ৪ জুন। এর আগে ধ্যানে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৩০ মে) সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণা শেষে ধ্যানমগ্ন হন তিনি।
তবে এ নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। মোদির ধ্যান সংবাদমাধ্যমে সম্প্রচার হলে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা বলেছে তৃণমূল কংগ্রেস। বারুইপুরের সভা থেকে সরাসরি এই হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মমতা বলেন, এই সভা করার কথা ছিল না আমার। তবে পরে মনে হলো বিজেপির মিথ্যাচারের জবাব দেওয়ার প্রয়োজন আছে। তাই এখানে এসেছি। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক বিজেপি। আপনি (মোদি) ওবিসি সার্টিফিকেট বাতিল করেছেন। আমি তা মানব না। যেমন চলছে তেমন চলবে। আপনি থাকবেন না, আপনার আয়ু ৪ তারিখ পর্যন্ত।
৩০ মে থেকে ১ জুন পর্যন্ত তামিলনাড়ুর কন্যাকুমারীতে তিন দিনের সফর করবেন মোদি। সেখানেই বিবেকানন্দ রক মেমোরিয়ালে ২ দিন ধ্যানমগ্ন থাকবেন তিনি।
এ নিয়ে মমতা বলেন, প্রধানমন্ত্রীর ধ্যানে বসা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু সেই ছবি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হলে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। ধ্যান করলেই ক্যামেরা ছুটবে। প্রত্যেকবার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন তিনি। আর লোককে দেখান, ধ্যান করছেন।
তামিলনাড়ুর কন্যাকুমারীতে মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে একটি শিলায় বসে ৩ দিন ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। যেখানেই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর মিলিত হয়েছে। ধারণা করা হয়, সেখানেই আলোকপ্রাপ্ত হন বিবেকানন্দ।
হিন্দু ধর্মে কথিত, যেখানে শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী, সেখানেই রয়েছে সেই শিলা। ওই শিলার ওপর নাকি পার্বতীর পায়ের চিহ্নও রয়েছে। শিলাটির ‘ধ্যানমণ্ডপম’য়েই দুই দিনের ধ্যানে বসেছেন মোদি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচার শেষ করার পরেও কেদারনাথের গুহায় ধ্যানে বসেছিলেন তিনি।
এ প্রসঙ্গে মমতা বলেন, লোকে যখন পুজা করে, তখন ছবি তুলতে হয়? সমুদ্রের হাওয়া খেয়ে অক্সিজেন নেবে আর ৪৮ ঘণ্টা প্রচার চালাবে। উনি ধ্যান করবেন করুন, কিন্তু টিভিতে দেখাতে পারবে না। কারণ সেটি আচরণবিধি ভঙ্গ করবে।
তিনি বলেন, সমুদ্রের ওপর একটা ভালো জায়গা। ওখানে লোকজন ঘুরতে যান। স্বামীজি খুব ভালোবাসতেন। আর সেখানে গিয়ে উনি ধ্যান করবেন। উনি নাকি দেবতার থেকেও বড়। তাই যদি হয়, তবে ওর ধ্যান করার কী প্রয়োজন, অন্য লোক করবে। তাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন। তিনি নাকি ঈশ্বরের দূত।
- ১জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ২আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার
- ৩রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ৪চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৫বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই সুরু বালার সাজানো সংসার
- ৬ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
- ৭সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ৮মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- ৯শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে
- ১০দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৬ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৭প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ১০খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা





পাঠকের মতামত