
নওগাঁয় দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বাংলা একাডেমির একটি প্রকল্পের অধীনে নেওয়া কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির উদ্যোগে নওগাঁ জিলা স্কুল মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আজ মঙ্গলবার বেলা ১১টায় দুই দিনব্যাপী এ সাহিত্য মেলার উদ্বোধন করেন নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ ও সদস্য শহীদুজ্জামান সরকার।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সাহিত্য হতে পারে অন্যতম বড় হাতিয়ার। কারণ, সাহিত্য মানুষকে মননশীল করে তোলে। মানুষের প্রতি মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। সাহিত্যের দ্রোহ অন্যায়ের প্রতি প্রতিবাদী হতে মানুষের মাঝে সাহস সঞ্চার করে। সমাজ ও দেশকে সুন্দর করতে হলে অবশ্যই সাহিত্যের কাছে আশ্রয় নিতে হবে। কবি-সাহিত্যিকদের সম্মিলন কিংবা মেলার মাধ্যমে জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার মাধ্যমে দেশের সাহিত্য কর্ম আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন। দুই দিনব্যাপী এই আয়োজনে সাহিত্য, প্রবন্ধপাঠ ও আলোচনার সঙ্গে থাকবে লেখক কর্মশালা। সাহিত্যের বিভিন্ন ধরণ, ছন্দ, বানান, বাক্য গঠন নিয়ে এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ২ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৫দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৯নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ১০শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৪সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৬ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৯কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত