
নওগাঁর পোরশা উপজেলার ইসলামপুর ও পশ্চিম রঘুনাথপুর মাঠে ধান কাটার সময় সায়েম আলী (৪০) ও নুর মোহাম্মদ নুহ (৫৫) নামের দুই জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছে এবং বৃষ্টির সময় মাঠে ছাগল আনতে গিয়ে জাহানারা বেগম (৫০) নামের এক গৃহবধু মারাত্মক আহত হয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল হক জানান, আজ শুক্রবার সকাল ১০ টার দিকে পোরশা উপজেলায় মোষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এ সময় ইসলামপুর ও পশ্চিম রঘুনাথপুর মাঠে ধান কাটছিলো শ্রমিকরা। মোষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে বজ্রপাতে ঘটনাস্থলে সায়েম আলী (৪০) ও নুর মোহাম্মদ নুহ (৫৫) নামের দুই জন ধান কাটা শ্রমিক নিহত হয়। পরে তাদের অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে পোরশা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। এদিকে, মোষলধারে বৃষ্টির মধ্যে নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের জাহানারা বেগম (৫০) মাঠে বেধে রাখা ছাগল আনতে গেলে তার বজ্রপাত সেও মারাত্মক আহত হয়। তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে চিকিৎসাধীন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল হক জানান, নিহতদের ধানকাটা শ্রমিকদের বাড়ী পোরশা উপজেলার পশ্চিম দুয়ারপাল গ্রামে এবং পশ্চিম রঘুনাথপুর গ্রামে হওয়ায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, পোরশা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা জানান, প্রাকৃতিক দূর্যোগে নিহত, আহত বা ক্ষতিগ্রহস্থদের পরিবারকে তাৎক্ষনিক ভাবে সরকারী ভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়। আজ শুক্রবার সকালে বজ্রপাতে নিহত দুই জন ও আহত এক জনের পরিবারকে দুযোগ ও ত্রান মন্ত্রনালয়ের পক্ষ আজ বেলা ১২ টার দিকে নিহত ও আহতদের পরিবার কে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত