
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন আকাশচুম্বী সেখানে মাত্র ২ টাকায় পাঁচ পদ দিয়ে সাজানো ইফতার বিক্রির উদ্যোগ নিয়েছে নওগাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান। ‘ভালোবাসার ইফতার ২ টাকায়’ স্লোগানে প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন স্থানে ১০০ জন নিম্নবিত্ত মানুষ সেখান থেকে ইফতার কিনতে পারবেন।
নওগাঁর শহরের পুরাতন বাস স্টান্ড এলাকায় অবস্থিত ‘ফুড প্যালেস রেস্টুরেন্ট’-এর মালিক মনোয়ার হোসেন লিটন এই উদ্যোগ নিয়েছেন। শনিবার শহরের মুক্তির মোড় এলাকায় ভ্রাম্যমাণ ভ্যান থেকে ১০০ জন নিম্নবিত্ত মানুষের মাঝে ২ টাকায় ইফতার বিক্রির মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়। রমজান মাসের বাকি দিনগুলোতে এখন থেকে প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন স্থানে নি¤œ আয়ের মানুষের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২ টাকায় ইফতার বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
শনিবার বিকেলে পুরানো বাসষ্ট্যান্ড এলাকায় দুই টাকার এই ইফতার বিক্রি করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, একটি ভ্যানের দুই পাশে ‘ভালোবাসার ইফতার ২ টাকায়, রমজান জুড়ে’; ‘আয়োজনে ফুডপ্যালেস রেস্টুরেন্ট’। ভ্যানের পেছনে ১০- ১২ জন লোকের সারি। তাঁদের মাঝে দুই টাকার বিনিময়ে একে একে ইফতার প্যাকেট তুলে দিচ্ছেন এক ব্যক্তি। দুই টাকায় ইফতার কিনতে পেরে হাসি মুখে ফিরছেন ক্রেতারা।
দুই টাকায় ইফতার কিনে নিয়ে ফিরছিলেন এজাবুল হক নামের এক রিকশাচালক। অনুমতি নিয়ে তাঁর প্যাকেটটি খুলে দেখা গেল, প্যাকেটে খিচুরি, একটি ডিম, একটি বেগুনি, একটি পিয়াজু, ছোলা ও খেজুর দেওয়া হয়েছে। সেখানে ইফতার কিনতে আসা কয়েকজন রিকশাচালক বলেন, গরিব মানুষ ইচ্ছে থাকলেও বেশি দাম দিয়ে ভালো খাবার কিনতে পারছেন না তাঁরা। বাচ্চারা অনেক সময় ভালো খাবারের বায়না করে। অধিকাংশ দিন রাস্তার ধারের দোকান থেকে ২০-২৫ টাকার মুড়ি, ছোলা, খেজুর কিনে ইফতার করে। সেখানে মাত্র দুই টাকায় ডিম, খিচুরি দিয়ে ইফতার পেয়ে দারুণ খুুশি তাঁরা। এই আয়োজনকে সাধুবাদ জানান ও উদ্যোক্তার জন্য দোয়া করেন তাঁরা।
ভ্রাম্যমাণ ভ্যানে ইফতার বিক্রি করা ফুড প্যালেস রেস্টুরেন্টের কর্মী সাইদুর রহমান বলেন, ২ টাকায় যে ইফতার প্যাকেজ বিক্রি করা হচ্ছে সেই প্যাকেজ রেস্টুরেন্টে ৮০ টাকায় বিক্রি করা হয়। শহরের ভিন্ন ভিন্ন স্থানে প্রতিদিন ২ টাকায় ১০০ প্যাকেট ইফতার বিক্রি করা হয়।
ব্যক্তি উদ্যোগে এমন আয়োজনকে সাধুবাদ জানান স্থানীয় সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডিএম আব্দুল বারী। তিনি বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাত্র দুই টাকায় ইফতারি সরবারহ করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এই প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
দুই টাকায় ইফতার বিক্রির কারণ জানতে চাইলে ফুড প্যালেস রেস্টুরেন্টের স্বত্ত¡াধিকারী মনোয়ার হোসেন লিটন বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকেই সারা দিন রোজা রেখে বিনা মূল্যে ইফতার করতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যাতে আঘাত না লাগে সে জন্য ২ টাকার বিনিময়ে ইফতার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এই আয়োজন চলবে বলে তিনি জানান।
- ১মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ২ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৩আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৪সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৫২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ৭নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ৮নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৯মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ১০মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত