
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে প্রথমবারের মতো কিডনি ডায়ালাইসিস সেন্টার নড়াইলবাসীর জন্য চালু করলেন মাশরাফি । আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মহিষখোলায় শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতালে বিশেষ এই ইউনিটের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও জেএমআই রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের যৌথ উদ্যোগে এই সেন্টারটি স্থাপন করা হয়। চার শয্যাবিশিষ্ট এই সেন্টারে বছরে প্রায় চার হাজার রোগীকে কিডনি ডায়ালাইসিস সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ স্লোগানে ব্যতিক্রমী অনুষ্ঠানের প্রথম দিনে হবখালি ইউনিয়নে অসুস্থ রেজাউল মোল্যা মাশরাফির কাছে তার ডায়ালাইসিসের দাবি জানান। আর আজ বৃহস্পতিবার রেজাউল মোল্যার মাধ্যমে এই ডায়ালাইসিস সেন্টার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। রেজাউল মোল্যা বলেন, কখনো ভাবতে পারিনি এত দ্রুত আমার চিকিৎসার ব্যবস্থা করা হবে। মাশরাফি আমাদের এমপি না, আমাদের সন্তান। মাশরাফির জন্য মন থেকে দোয়া করি।
এসময় অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, দীর্ঘ ১ যুগ ধরে বাংলাদেশে কিডনি ডায়ালাইসিস সেবা দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ এ ক্ষেত্রে সফলতা পেয়েছি। দেশের অনেক উন্নত জেলায় ডায়ালাইসিসের সুব্যবস্থা নেই। আপনারা ভাগ্যবান। আপনাদের নেতা মাশরাফি বিন মর্তুজার অনুরোধে প্রথম ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, এটি একটি ব্যয়বহুল চিকিৎসাসেবা। এই রোগের কারণে সংশ্লিষ্ট পরিবার অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখা উচিত অন্যান্য চিকিৎসাসেবার মতো এটা ফ্রী করা সম্ভব নয়। টেস্টিং কিটগুলো আমদানি করা একটু ব্যয়সাপেক্ষ। তাই আমি নড়াইলের বিত্তবানদের প্রতি আহ্বান জানাব আপনারা সবাই আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসবেন।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, আমাদের নড়াইলে কোনো ডায়ালাইসিস সেন্টার ছিল না, এটা আজ হলো। আপনাদের কষ্ট করে যশোর, খুলনা, ঢাকায় যেতে হবে না। আমাদের নড়াইলবাসীর সমস্যার দিকটি তুলে ধরে এক বছর আগে আবদুর রাজ্জাক স্যারকে অনুরোধ করেছিলাম। আপনারা জানেন, প্রায় ৭০ লাখ টাকা খরচ করে তিনি আপনাদের জন্য এটি করছেন। আশা করি আমাদের নড়াইলের চিকিৎসাসেবার যে সকল সমস্যা আছে তা দ্রুত সমাধান হয়ে যাবে।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর পৌর মেয়র আঞ্জুমান আরা, সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার প্রমুখ।
- ১থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৩কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৬ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৭নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৮ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ৯স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ১০দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৮রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৯ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক





পাঠকের মতামত