
স্প্যানিশ লা লিগায় নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের সবশেষ পরাজয়টি ছিল ২০১৯ সালের মে মাসে। সেবার রিয়াল বেটিসের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল আসরের চ্যাম্পিয়নরা। আর যদি প্রতিপক্ষের নাম হয় কাদিজ, তাহলে শেষ পরাজয়ের জন্য ফিরে যেতে হবে ১৯৯১ সালে।
প্রায় ৩০ বছর আগে ১৯৯১ সালের মার্চে কাদিজের বিপক্ষে লা লিগার ম্যাচে ০-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। দলটির বিপক্ষে শেষ ২১ ম্যাচে এটিই ছিল তাদের একমাত্র পরাজয়। এর সঙ্গে আবার যোগ করুন, চলতি আসরের লিগে টানা তিন ম্যাচ জয়ের সুখস্মৃতি।
ফলে শনিবার রাতে কাদিজের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে পরিষ্কার ফেভারিট ছিল রিয়াল মাদ্রিদ। অনেকে হয়তো ভাবতেও শুরু করেছিল, কত বেশি গোলে জিতবেন করিম বেনজেমা, লুকা মদ্রিচ, সার্জিও রামোসরা। কিন্তু ম্যাচশেষে পুরোপুরি উল্টে গেছে সকল ধারণা।
১৪ বছর পর এবারই প্রথম ডিভিশন থেকে লা লিগায় উঠে আসা কাদিজের বিপক্ষে নিজেদের ঘরের মাঠেই হেরে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা। পুরো ম্যাচে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও, আক্রমণভাগের নিদারুণ ব্যর্থতায় ০-১ গোলের পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র দিয়ে মৌসুম শুরুর পর টানা তিন ম্যাচে রিয়াল বেটিস, রিয়াল ভায়োদলিদ ও লেভান্তেকে হারিয়ে ফর্মে ফেরার আভাসই দিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। কিন্তু মাত্র পঞ্চম ম্যাচ খেলতে নেমেই আসরের প্রথম পরাজয়ের স্বাদ পেতে হলো তাদের।
ম্যাচের একদম শুরুতেই রিয়ালের রক্ষণে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো নেগ্রেদো। নিজেদের বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে অহেতুক সময় নষ্ট করছিল রিয়াল মাদ্রিদ। এরই মাঝে সুযোগ বুঝে গোলরক্ষককে পরাস্ত করেন নেগ্রেদো। বল এগিয়ে যাচ্ছিল গোলের দিকে, একদম লাইনের কাছ থেকে সে দফায় দলকে বাঁচান রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
তবে এর ১৪ মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেনি রিয়াল। আলভারো নেগ্রেদোর বাড়ানো বল ধরে জালের খুব কাছ থেকেই থিবো কর্তোয়াকে পরাস্ত করেন কাদিজের আরেক ফরোয়ার্ড অ্যান্থনি লোজানো। ম্যাচের শুরুর দিকেই গোল পেয়ে রীতিমতো উড়তে শুরু করে কাদিজ।
এই গোলের মিনিট দুয়েক আগে কর্তোয়া দুর্দান্ত একটি শট কর্নারের বিনিময়ে ঠেকিয়েছিলেন। পরে যা হয়ে যায় ম্যাচের নিয়মিত চিত্র। বল দখলের লড়াইতে অনেক এগিয়ে থাকলেও সে অর্থে আক্রমণ করতে পারছিল না রিয়াল। অন্যদিকে হুটহাট বল পায়ে নিয়ে কর্তোয়ার কঠিন পরীক্ষা নিয়েছে কাদিজ।
পুরো ম্যাচে অন্তত ৪ বার কাদিজের প্রায় নিশ্চিত গোল ঠেকিয়েছেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক কর্তোয়া। এসব প্রচেষ্টার অন্তত ২টিও যদি গোল হয়ে যেত, তাহলে রীতিমতো লজ্জায়ই পড়তে হতো রিয়াল মাদ্রিদকে। গোলরক্ষকের কল্যাণে এটির হাত থেকে রক্ষা পায় লা লিগার ৩৪ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর আগে একসঙ্গে চারটি পরিবর্তন করেন রিয়াল কোচ জিদান। যা তাদের খেলায় খানিক গতি বাড়ালেও কাজের কাজ গোল এনে দিতে পারেনি। এর মধ্যে ছিল ভিনিসিয়াস জুনিয়রের সহজ সুযোগ মিসের ঘটনা এবং করিম বেনজেমার প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসা। যার ফলে সমতাসূচক গোল আর পাওয়া হয়নি রিয়ালের।
অবশ্য এই পরাজয়ের পরেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে রিয়াল। লিগে পাঁচ ম্যাচে ৩ জয়, ১ হার ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ বেশি সমান ১০ পয়েন্ট কাদিজেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। ফলে অবস্থান দুই নম্বরে।
এদিকে গেটাফের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে ঝুলিতে ৭ পয়েন্ট থাকা বার্সেলোনা। ম্যাচটিতে যেকোনো ব্যবধানে জিতলেই ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যাবে কাতালান ক্লাবটি।
- ১স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ২সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৩চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৪জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৭প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৮সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৯বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ১০বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত